বঙ্গবন্ধুর মাজারে সুনামগঞ্জ জেলা নব গঠিত কমিটির শ্রদ্ধাঞ্জলী নিবেদন

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৮

বঙ্গবন্ধুর মাজারে সুনামগঞ্জ জেলা নব গঠিত কমিটির শ্রদ্ধাঞ্জলী নিবেদন

Manual1 Ad Code

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় শায়িত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের মাজারে সুনামগঞ্জের নব গঠিত জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্ধ মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলী নিবেন করেছেন।

Manual1 Ad Code

মঙ্গলবার (১০ এপ্রিল) রাজধানী ঢাকা থেকে গাড়ি বহর ও হেলিকপ্টার যোগে নেতৃবৃন্ধ টুঙ্গিপাড়ায় পৌঁছে বেলা ৩টার দিকে জাতীর জনকের মাজারে শ্রদ্ধাঞ্জলী ও মাজার জিয়ারত করেন।

নবগঠিত জেলা আ’লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবীর ইমনের নেতৃত্বে জেলা আ’লীগের কার্যনির্বাহি কমিটির ৫৯ নেতাকর্মী ছাড়াও দলের অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী জাতীর জনকের মাজার জিয়ারত করেন।

Manual1 Ad Code

এ সময় জেলা আ’লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, অ্যাডভোকেট শফিকুল আলম, পিপি খায়রুল কবীর রুমেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নান্টু রায়, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আবুল আজাদ রুমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও জেলা আ’লীগের সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, সদস্য জেলা আ’লীগের নিজাম উদ্দিন (এমকম), জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও জেলা আ’লীগের সদস্য আসাদুজ্জামান সেন্টুসহ জেলা কমিটির নেতৃবৃন্ধ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে নেতৃবৃন্ধ ধানমন্ডির ৩২ নম্বরে জাতীর জনকের প্রতিকৃতিতে সকাল সাড়ে ৭টায় পুস্পস্থবক অপর্ণের মধ্যদিয়ে শ্রদ্ধাজ্ঞলী নিবেন করেন।

টুঙ্গীপাড়া ও ধানমন্ডির ৩২ নম্বরে শ্রদ্ধাঞ্জলী নিবেদনকালে জেলা আ’লীগের সহ-সভাপতি জেলার দায়ত্বিপ্রাপ্ত মন্ত্রী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী সুনামগঞ্জ-৩ আসের সংসদ সদস্য, জেলা আ’লীগের সদস্য এমএ মান্নান এমপি, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক এমপি, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জেলা আ’লীগের সদস্য ড. জয়া সেন গুপ্তা এমপি ও জেলা আ’লীগের সদস্য সুনামগঞ্জ-১ আসসের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি, জেলা আ’লীগের সদস্য সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামছুন্নাহার বেগম শাহানা এমপি উপস্থিত ছিলেন না।

Manual7 Ad Code

বিষয়টি স্বীকার করে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবীর ইমন মঙ্গলবার রাতে বলেন, সংসদ অধিবেশন থাকায় মাননীয় প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যগণ ধানমন্ডি ও টুঙ্গিপাড়ায় শ্রদ্ধাঞ্জলী নিবেদনকালে উপস্থিত হতে পারেননি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code