লন্ডনে শাকিব-শ্রাবন্তী মেতেছেন রোমান্সে

প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৮

লন্ডনে শাকিব-শ্রাবন্তী মেতেছেন রোমান্সে

Manual1 Ad Code

ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান বর্তমানে লন্ডনে ‘ভাইজান এলো রে’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী ও পায়েল সরকার। লন্ডনে শাকিব-শ্রাবন্তী মেতেছেন রোমান্সে। ‘ভাইজান এলোরে’ সিনেমার গানের শুটিং করতে গিয়ে জমিয়ে রোমান্স চলছে তাদের।

শুটিংয়ের কয়েকটি ছবি প্রকাশিত হয়ে শাকিব খানের ফেসবুক পেইজে। শাকিব খান ও শ্রাবন্তী এই শুটিং স্পট থেকে তাদের ভক্তদের জানান বৈশাখের শুভেচ্ছা।

Manual2 Ad Code

শাকিব খান বলেন, ‘নতুন বছরে সবার জীবনে অনেক সমৃদ্ধ ও আনন্দ বয়ে নিয়ে আসুক।’ শ্রাবন্তী বলেন,‘ সবাইকে শুভ নবর্ষের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক। আপনারা বাংলা ছবির সাথে থাকবেন ও ভাইজানের সাথে থাকবেন।’

Manual5 Ad Code

সিনেমাটি পরিচালনা করছেন জয়দীপ মুখার্জি। এর আগে একই পরিচালকের সঙ্গে ‘শিকারি’ ও ‘নবাব’ করেছেন শাকিব। প্রযোজনায় আছে এসকে মুভিজ। তবে সিনেমাটিতে বাংলাদেশি কোনো লগ্নিকারক আছে কি-না জানা যায়নি।

Manual8 Ad Code

‘ভাইজান এলো রে’র মাধ্যমে দ্বিতীয়বারের মতো শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন শ্রাবন্তী চ্যাটার্জি। আর এ ছবিতে বাংলাদেশের সুপারস্টারকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। সিনেমাটিতে আরো অভিনয় করছেন বাংলাদেশের দীপা খন্দকার, শাহেদ আলী, মনিরা মিঠু, কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ, শান্তিলাল মুখার্জি প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code