শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে দেশ : মিসবাহ সিরাজ

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৮

শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে দেশ : মিসবাহ সিরাজ

Manual1 Ad Code

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ্ উদ্দিন সিরাজ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য তনেয়া সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক সাহসী প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যার প্রমাণ হিসেবে বাংলাদেশ আজ নি¤œ আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আপনাদের সহযোগিতায় ২০২১ সালের মধ্যে দেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে। আর তা পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করুন।

Manual7 Ad Code

তিনি আ’লীগের উন্নয়নের নানাদিক তুলে ধরে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় এলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। কিন্তু সেই উন্নয়ন বাধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরোধীরা সব সময় ষড়যন্ত্রে লিপ্ত ছিল, আজও আছে। তাদের সকল অপকৌশল থেকে দেশকে রক্ষা করতে আপনাদের সজাগ থাকতে হবে।

Manual7 Ad Code

বুধবার (১৮ এপ্রিল) বিকেল ৩টায় কানাইঘাট পৌরসভাস্থ আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে হৃদয়ে সিলেট আর্ন্তজাতিক মুজিব ফোর্সের উদ্যোগে বস্ত্র বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual1 Ad Code

সংগঠনের সহ-সভাপতি সায়েম আহমদের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সদস্য আব্দুল হেকিম শামীম এবং সংগঠনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আশফাক আহমদ, জেলা আ’লীগের সাংস্কৃতিক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার আমিন। বক্তব্য রাখেন, কানাইঘাট উপজেলা আ’লীগের আহ্বায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, এড. মামুন রশিদ, শ্রী রিংকু চক্রবর্তী, ফখর উদ্দিন শামীম প্রমুখ।

এ সময় অত্র সংগঠনের সহ- সভাপতি হোসেন আহমদ সামাজিকতায় বিশেষ অবদান রাখায় মাদার তেরেসা স্বর্ণ পদক লাভ করায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়। সভা শেষে অসহায় দরিদ্র লোকদের মাঝে উক্ত সংগঠনের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ। এছাড়াও উপজেলা আ’লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code