সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৮
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যমত উপদেষ্টা ও জননেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা এক বিবৃতিতে বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সিনিয়র সদস্য, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আলতাব মিয়া ও বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামিমুর রহমান রাসেলের গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের নিঃশ্বর্ত মুক্তির দাবী জানিয়েছেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে তাদেরকে মামলায় জড়ানো হয়েছে। তিনি অনিতিবিলম্বে বিএনপি নেতা আলতাব মিয়া ও যুবদল নেতা শামিমুর রহমান রাসেল সহ গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের নিঃশ্বর্ত মুক্তির দাবী জানান। পাশাপাশি বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা এম. ইলিয়াস আলীকে জনাতার মাঝে ফিরিয়ে দেওয়ার জোর দাবী জানান।
Design and developed by ওয়েব হোম বিডি