দেশ এখন উন্নয়নের মহাসড়কে : মূখ্য সচিব

প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৮

দেশ এখন উন্নয়নের মহাসড়কে : মূখ্য সচিব

Manual6 Ad Code

প্রধানমন্ত্রীর মূখ্য সচিব নজিবুর রহমান বলেছেন, স্বাধীন দেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে হাটছে।

তিনি আরও বলেন, ২০৪১ সালে মধ্যে উন্নত একটি দেশে পরিণত করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি। তিনি ব্যক্তি স্বার্থের উর্ধ্বে ওঠে কাজ করে যাচ্ছেন। তারা সাথে কাজ করার সুবাদে আমি দেখতে পাই যে দেশের মানুষের উন্নয়নে তার কতটুকু চিন্তা। দেশকে এগিয়ে নিতে যা যা করা দরকার তার সব কিছুই তিনি করছেন।

Manual1 Ad Code

শুক্রবার (২৭ এপ্রিল) সকালে ছাতক উপজেলার ইসলামপুর নিজ গ্রাম গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হিফজুর রহমান মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেএ এ সব কথা বলেন তিনি।

মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সামছুর রহমান ছাদিক। পরে জুম্মার শেষে উপজেলা অডিটোরিয়ামে জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন ভাতাপ্রাপ্ত উপকারভোগী, মিডিয়াও গন্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন। এ সময় সকলের কথা শুনেন ও বিভিন্ন সমস্য সমাধানের আশ্বাস দেন।

Manual6 Ad Code

বিকেলে ছাতক পৌরসভার নব নির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মুখ্য সচিব নজিবুর রহমান।

ছাতক পৌরসভা আয়োজিত সুধী সমাবেশে অংশ নেন তিনি। ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান মন্ত্রীর মূখ্য সচিব নজিবুর রহামান।

Manual5 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মূখ্য সচিবের সহধর্মিনী নাজমা রহমান, সিলেট অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃনাল কান্তি দে, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, মূখ্য সচিবের একান্ত সচিব শামসুল ইসলাম, পুলিশ সূপার বরকত উল্লাহ খান, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খান, সহকারি পুলিশ সুপার দোলন মিয়া, সহকারি ভূমি কর্মকর্তা সোনিয়া সুলতানা প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code