ধূম্রজালের অবসান: তৌফিকই জেলা ছাত্রলীগের প্রকৃত সহ-সভাপতি

প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৮

ধূম্রজালের অবসান: তৌফিকই জেলা ছাত্রলীগের প্রকৃত সহ-সভাপতি

Manual4 Ad Code

সদ্য ঘোষিত সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ৩০ সদস্য বিশিষ্ট কমিটিতে ১০নম্বর সহ-সভাপতি তৌফিক ইসলামের নাম উল্লেখ করা হয়েছে। সহ-সভাপতি পদ নিয়ে দুই তৌফিকের লড়াই থাকলেও শেষ পর্যন্ত তার অবসান ঘটেছে। প্রকৃতপক্ষে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌফিক ইসলাম হচ্ছেন পৌরসভা এলাকার হাসন নগরের নুরুল ইসলামের ছেলে।

Manual8 Ad Code

তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমানের অনুসারী। এই পদ নিয়ে দুই তৌফিক লড়াই করলেও আলহাজ্ব মতিউর রহমান অনুসারী তৌফিক ইসলাম হচ্ছেন এই পদের মালিক। তিনি দীর্ঘদিন থেকে জেলা ছাত্রলীগের সাথে জড়িত। তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন মহলের শুভাকাংখীরা।

Manual3 Ad Code

অপরদিকে আলহাজ্ব নুরুল হুদা মুকুট অনুসারী তৌফিক ইসলাম ছাত্রলীগের রাজনীতির সাথে উল্লেখযোগ্য কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

Manual2 Ad Code

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দে এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রকৃতপক্ষে ঐ পদের মালিক হচ্ছেন হাসন নগরের নুরুল ইসলামের ছেলে তৌফিক ইসলাম। উনি আমাদের সাথে ছাত্রলীগ করেন এবং দীর্ঘদিন ধরে ছাত্রলীগের বিভিন্ন কর্মসুচিতে রয়েছেন এবং তার সরব উপস্থিতি রয়েছে।

Manual6 Ad Code

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন বলেন, জেলা ছাত্রলীগে প্রকৃতপক্ষে ওই পদের মালিক হচ্ছেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান অনুসারী হাসন নগরের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে তৌফিক ইসলাম।

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দেওয়ান জিসান এনায়েত রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আলহাজ্ব মতিউর রহমান অনুসারী হাসন নগরের বাসিন্দা তৌফিক ইসলাম’ই জেলা ছাত্রলীগের প্রকৃত সহ-সভাপতি। আলহাজ্ব নুরুল হুদা মুকুট অনুসারী তৌফিক ইসলামের নামের আগে মো: আছে কিন্তু এই তৌফিকের নামের আগে মোঃ নেই।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code