শিল্পী আসিফ-আঁখি নিয়ে তোলপাড়! (ভিডিও)

প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, মে ১, ২০১৮

শিল্পী আসিফ-আঁখি নিয়ে তোলপাড়! (ভিডিও)

Manual7 Ad Code

জনপ্রিয় সঙ্গীতশিল্পী ‘বাংলা গানের যুবরাজ’ খ্যাত আসিফ আকবর ও আঁখি আলমগীরের গাওয়া ‘টিপ টিপ বৃষ্টি’ শিরোনামের নতুন দ্বৈত গানের মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে।

গত দুই এপ্রিল গানের মিউজিক ভিডিওটি ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশের পরপরই তোলপাড় শুরু হয়। দর্শক-শ্রোতাদের মাঝে গানটি ব্যাপক সাড়া ফেলে।

এরইমধ্যে ২৬ দিনে গানটির ভিডিও ২৬ লাখের বেশিবার দেখা হয়েছে। আলোচিত এই গানটির কথা ও সুর করেছেন তরুণ মুন্সী। সঙ্গীত করেছেন তরুণ মুন্সী ও তানভীর দাউদ রনি। আর মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ভাস্কর জনি। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি অভিনয় করেছেন আসিফ আকবর ও আঁখি আলমগীর।

Manual1 Ad Code

আসিফ আকবর বলছিলেন, ‘আমার কাছে মনে হয় গানটির কথা, সুর, সঙ্গীত ও মিউজিক ভিডিও-সব মিলিয়ে শ্রোতা-দর্শকদের জন্য একটি কমপ্লিট গান ছিল এটি। তাইতো তারা গানটিকে গ্রহণ করেছেন। কৃতজ্ঞতা-ভালোবাসা তাদের প্রতি আজীবন।’

Manual4 Ad Code

আঁখি আলমগীর বলেন, ২৬ দিনে ২৬ লাখ বারের বেশি গানটি দেখা হয়েছে বিষয়টি খুব ভালো লাগছে। গানটি আমার নিজেরও ভীষণ পছন্দের। কৃতজ্ঞতা-ভালোবাসা-সম্মান প্রিয় দর্শক-শ্রোতাদের প্রতি

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code