শ্লোগানে অসুস্থ সিলেটের ছাত্রদল নেতা হাবিব আর নেই

প্রকাশিত: ২:২৬ পূর্বাহ্ণ, মে ৬, ২০১৮

শ্লোগানে অসুস্থ সিলেটের ছাত্রদল নেতা হাবিব আর নেই

Manual1 Ad Code

মহাসমাবেশে শ্লোগানরত অবস্থায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব (৩০) মারা গেছেন। (ইন্নালিল্লাহি…………..রাজিউন)।

Manual6 Ad Code

শনিবার (০৫ মে) রাত রাত ১০টা ৪৫ মিনিটে রাজধানী ঢাকার ধানমন্ডি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর।

গত ১০ এপ্রিল বিএনপি’র সিলেট বিভাগীয় মহাসমাবেশে শ্লোগানরত অবস্থায় অসুস্থ হয়ে পড়া হাবিব ২৭ দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন।

Manual2 Ad Code

মৃত্যুকালে তিনি স্ত্রী, মা-বাবা, দুই ভাই ও এক বোনসহ অনেক গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। নগরীর মেন্দিবাগে তার বাসা। তিনি কিডনী এবং হার্ট সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।

Manual6 Ad Code

সিলেট মহানগর বিএনপি’র সহ-সভাপতি সালেহ আহমদ খসরু জানান, গত ১০ এপ্রিল বিএনপি’র সিলেট বিভাগীয় মহাসমাবেশে শ্লোগানরত অবস্থায় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন ছাত্রদল নেতা হাবিব। তাৎক্ষনিকভাবে তাকে ইবনে সিনা হাসপাতালে এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সপ্তাহখানেক আগে তাকে রাজধানীর ধানমন্ডি ক্লিনিকে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।

তিনি জানান, রাতেই লাশ নিয়ে স্বজনরা সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। লাশ সিলেটে আসার পর তার দাফন-কাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। তিনি জানান, মাত্র দেড় বছর আগে বিয়ে করেছিলেন এ ছাত্রদল নেতা। গ্রামের বাড়ি চট্টগ্রামে হলেও সিলেট নগরীতেই হাবিবের বেড়ে উঠা বলে জানান তিনি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code