সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫১ পূর্বাহ্ণ, মে ১৩, ২০১৮
বিএনপির কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবীতে ঢাকা মহানগরসহ সারা দেশের মহানগরের থানা ও উপজেলা সদরে আগামীকাল সোমবার (১৪ মে) বিক্ষোভ ঘোষণা করা হয়েছে।
খালেদা জিয়ার জামিনের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় ঘোষণার নির্ধারিত তারিখের আগের দিন বিএনপি এ কর্মসূচি পালন করবে। আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ খালেদা জিয়ার জামিনের বিষয়ে রায় ঘোষণার তারিখ নির্ধারিত রয়েছে।
শনিবার (১২ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে ১৪ মে সোমবার ঢাকা মহানগরসহ সারা দেশের মহানগরের থানা ও উপজেলা সদরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি