বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত পুলিশ সদস্যের মৃত্যু, সাংবাদিকসহ গুলিবিদ্ধ ২৫

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৩

বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত পুলিশ সদস্যের মৃত্যু, সাংবাদিকসহ গুলিবিদ্ধ ২৫

Manual4 Ad Code

সুরমামেইল ডেস্ক :
রাজধানীর ফকিরাপুল এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত এক পুলিশ সদস্য মারা গেছেন। শনিবার (২৮ অক্টোবর) বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Manual4 Ad Code

 

এদিকে কাকরাইল, বিজয়নগরসহ কয়েকটি এলাকায় সংঘর্ষের ঘটনায় সাংবাদিকসহ গুলিবিদ্ধ অন্তত ২৫ জন ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে বলে জানা গেছে। এছাড়াও এ পর্যন্ত কমপক্ষে ৪৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

 

এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মাথায় আঘাত নিয়ে এক কনস্টেবলকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



তিনি জানান, এ পর্যন্ত পথচারী, সাংবাদিক, পুলিশ ও আন্দোলনকারীসহ ৪০ জন চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও পুলিশ সদস্যদের মধ্যে এএসআই সামাদ, নায়েক আব্দুর রাজ্জাক, কনস্টেবল আসাদুজ্জামান, কাইয়ুম ও আলীর নাম জানা গেছে।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

এরআগে দুপুর আড়াইটার দিকে পুলিশি বাধার মুখে বিএনপির নয়াপল্টনের মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। ধাওয়া খেয়ে নেতাকর্মীরা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে নয়াপল্টন ও পুরানা পল্টন মোড় এবং আশপাশের অন্যান্য স্থানে বিএনপি-পুলিশ-আওয়ামী লীগ ত্রিমুখী সংঘর্ষ হয়। এসব ঘটনায় বিএনপির নেতাকর্মীর পাশাপাশি পুলিশ ও সাংবাদিকরা আহত হয়েছেন। পুলিশ দাবি করেছে, তাদের ৪১ জন সদস্য আহত হয়েছেন।

Manual4 Ad Code

(সুরমামেইল/এমকেএইচ)

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code