যে ৫ শর্তে ছাড়া হবে সিলেটে আটক ব্যাটারিচালিত ‘রিকশা-ইজিবাইক-মিশুক-টমটম’

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬

যে ৫ শর্তে ছাড়া হবে সিলেটে আটক ব্যাটারিচালিত ‘রিকশা-ইজিবাইক-মিশুক-টমটম’

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগরীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটমের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। তবে মানবিক দিক বিবেচনায় গত ১ মে থেকে এ পর্যন্ত আটক করা এসব যানবাহন নির্দিষ্ট শর্তে মালিক ও চালকদের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্টদের পাঁচ ধরনের কাগজপত্রসহ ট্রাফিক বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

রোববার (১৫ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম (বিপিএম) স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগরী এলাকায় অবৈধ ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটমের বিরুদ্ধে অভিযান চালিয়ে আটক করা যানবাহনগুলো উন্মুক্ত ডাম্পিং গ্রাউন্ডে রাখা হয়েছে।

 

এসব যানবাহনের মালিক ও চালকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে গত ৮ নভেম্বর সিলেট মেট্রোপলিটন পুলিশ একটি সভার আয়োজন করে। সভায় চালক ও মালিকদের আবেদনের পাশাপাশি মানবিক দিক বিবেচনায় নিয়ে আটক যানবাহনগুলো ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে শর্ত দেওয়া হয়েছে, অবমুক্ত করার পর এসব যানবাহন সিলেট মহানগরী এলাকায় চালানো যাবে না।

 

যানবাহন ফেরত পেতে মালিক ও চালকদের ট্রাফিক বিভাগ, এসএমপি, সিলেট কার্যালয়ে যোগাযোগের পাশাপাশি কয়েকটি শর্ত পূরণ করতে হবে।

Manual4 Ad Code

 

শর্তগুলো হলো
১. আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ফোন নম্বরসহ আবেদনপত্র জমা দিতে হবে।

২. সিলেট মহানগরী এলাকায় অবৈধ ব্যাটারিচালিত যানবাহন আর চালানো হবে না মর্মে ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে।

Manual4 Ad Code

৩. আটক করা যানবাহনের রেকার স্লিপের মূল কপি জমা দিতে হবে।

৪. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের এক কপি সত্যায়িত ফটোকপি দিতে হবে।

৫. অবমুক্ত করা ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম সিলেট মেট্রোপলিটন এলাকায় বিক্রি করা হবে না মর্মে অঙ্গীকারনামা দিতে হবে।

 

গণবিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে পরবর্তী সময়ে সিলেট মহানগরী এলাকায় এসব ব্যাটারিচালিত যানবাহন পুনরায় চালানো হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code