ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার

প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬

ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার

Manual2 Ad Code

ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মিফতা উদ্দিন ওয়াহিদকে (২৫) গ্রেপ্তার করে‌ছে পু‌লিশ।

 

Manual1 Ad Code

শনিবার (১৪ নভেম্বর) ভোররাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামে তার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শ‌নিবার সকা‌লে আসামী‌কে সুনামগঞ্জ আদাল‌তে পাঠা‌নো হ‌য়।

 

পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মো. আব্দুল জলিল ও এসআই মোহাম্মদ আব্দুল বাতেন সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় অভিযান চা‌লি‌য়ে মিফতা উদ্দিন ওয়াহিদকে গ্রেপ্তার করেন।

Manual7 Ad Code

 

গ্রেপ্তার মিফতা উদ্দিন ওয়াহিদ ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মৃত রুপ মিয়ার ছেলে। তিনি সিলেট মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে ছাতক থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা ২০২৬ সালের ৯ আগস্ট দায়ের করা হয়। ওই মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬ ও ৩০৭ ধারাসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ও ৫ ধারায় অভিযোগ রয়েছে।

 

অপর মামলাটি ২০২৪ সালের ১৪ নভেম্বর দায়ের করা হয়। এ মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯ ও ৫০৬(২) ধারায় অভিযোগ রয়েছে।

 

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code