সিলেটে চা বাগান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬

সিলেটে চা বাগান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার নুনছড়া চা বাগান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও ডেটোনেটর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৯ বিজিবি)।

Manual5 Ad Code

 

​শনিবার (১৪ নভেম্বর) ভোরে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

 

এসময় উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪৮টি হাই পাওয়ার জেল (বিস্ফোরক), ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং ১১টি নন-ইলেকট্রিক ফিউজ উদ্ধার করা হয়েছে। যা বিস্ফোরককে সক্রিয় করার কাজে ব্যবহৃত হয়।

 

Manual1 Ad Code

অভিযানকালে ​বিজিবির উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে গেলেও তাদের চিহ্নিত করে গ্রেফতারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে ও এ ঘটনায় কানাইঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ​জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সোহেল আলম।

 

তিনি জানান, সাম্প্রতিক সময়ে সিলেট সেক্টর কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে চালিয়ে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ১৮ কেজি পাওয়ারজেল বিস্ফোরক, ১৭০টি ডেটোনেটর এবং ১১টি ফিউজ উদ্ধার করা হয়েছে। এছাড়াও অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫৭ জনকে আটক এবং সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন চেষ্টার ঘটনায় ১২০ জনকে প্রতিহত করা হয়েছে।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

তিনি আরও জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক পাচার রোধে সিলেট সেক্টরের অধীন সীমান্তজুড়ে বিশেষ গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। ​সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিত টহলের পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দিয়েছে। সম্ভাব্য অনুপ্রবেশের রুটগুলো চিহ্নিত করে কার্যকর করা হয়েছে ৪০টি স্থায়ী চেকপোস্ট। ​এছাড়া ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস, সোলারচালিত সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

 

​দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের চোরাচালান ও বিস্ফোরক দ্রব্যের অনুপ্রবেশ রোধে বিজিবির এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে জানান জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সোহেল আলম।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code