সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬

সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে সোমবার (১৬ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করেছেন শ্রমিক নেতারা।

 

রোববার (১৫ নভেম্বর) রাতে সিলেট মহানগর পুলিশের সঙ্গে বৈঠকের পর প্রশাসনের আশ্বাসে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে সোমবার থেকে জেলায় স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করবে।

 

Manual2 Ad Code

রোববার রাত ১০টার দিকে সিলেট মহানগর পুলিশের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন পরিবহন শ্রমিক নেতারা।

Manual8 Ad Code

 

পরিবহন শ্রমিক ইউনিয়ন সিলেটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বানে যে কর্মবিরতি পালনের কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। প্রশাসনের দেওয়া আশ্বাসের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবহন চলাচল স্বাভাবিক রাখতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।

 

রাত ১১টার দিকে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেনও কর্মসূচি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।

 

এর আগে শ্রমিক ও পুলিশের মধ্যকার বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ মো. ইমদাদ হোসেন চৌধুরীসহ সংশ্লিষ্ট নেতারা। পরিবহন শ্রমিকদের পক্ষে বৈঠকে অংশ নেন সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজনসহ সংগঠনের শীর্ষ নেতারা।

 

তিন দফা দাবিতে সোমবার সকাল ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছিল সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ।

Manual4 Ad Code

 

দাবিগুলোর মধ্যে ছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের ব্যবস্থা এবং নগরীতে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম চলাচল বন্ধ করা।

 

গত ১২ নভেম্বর রাতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে মালিক সমিতির কার্যালয়ে সমন্বয় পরিষদের এক জরুরি সভায় কর্মবিরতির সিদ্ধান্ত হয়। তবে এ কর্মসূচি নিয়ে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর মধ্যে মতবিরোধ দেখা দেয়। একটি পক্ষ ধর্মঘটের পক্ষে অবস্থান নিলেও অন্য পক্ষ এর বিরোধিতা করে।

 

(সুরমামেইল/এফএ)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code