সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক, ৪ জন শিশু

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক, ৪ জন শিশু

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাতজনকে আটক করেছে পুলিশ। এই সাতজনের মধ্যে চারটি শিশু।

Manual4 Ad Code

 

রোববার (১৫ নভেম্বর) সকালে মদিনা মার্কেট ও রিকাবীবাজার এলাকায় এসব অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Manual1 Ad Code

 

সোমবার (১৬ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নগর বিশেষ শাখার (সিটিএসবি) উপকমিশনার মো. আফজাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ। সোমবার আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল সাড়ে সাতটার দিকে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার আল মদিনা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। তাদের মধ্যে দুজনের নাম ইমরান আহমদ (১৮)। তারা মদিনা মার্কেট ও টুকেরবাজার এলাকার বাসিন্দা। আটকদের মধ্যে বাকী চারজনই শিশু। তাদের আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু হিসেবে উল্লেখ করেছে পুলিশ।

 

একই দিন বেলা সাড়ে ১১টার দিকে নগরীর রিকাবীবাজার পয়েন্ট-সংলগ্ন স্টেডিয়াম মার্কেট এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় মো. মাহমুদুর রহমান (১৯) নামের আরেকজনকে আটক করা হয়।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নগর বিশেষ শাখার (সিটিএসবি) উপকমিশনার মো. আফজাল হোসেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code