অধিকার নেই বিএনপি-জামায়াতের : হানিফ

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৬

অধিকার নেই বিএনপি-জামায়াতের : হানিফ

Manual8 Ad Code

download-3সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হলে রাষ্ট্রপতি সাংবিধানিক নিয়ম অনুযায়ী সবার সঙ্গে কথা বলে স্বচ্ছভাবে পরবর্তী কমিশন গঠন করবেন। এ নিয়ে সমালোচনা করার অধিকার বিএনপি-জামায়াতের নেই।

Manual4 Ad Code

শনিবার সকালে ঢাকা মহানগর ( উত্তর) আওয়ামী লীগের এক সভায় তিনি এ মন্তব্য করেন। দেশে ফিরলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে গণসংবর্ধনা দেওয়া হবে, তা সফল করার লক্ষেই মিরপুরে ১০নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এই বর্ধিত সভার আয়োজন করা হয়।

Manual3 Ad Code

দেশের উন্নয়ন ও অগ্রগতি এগিয়ে নিতে সরকারকে সহযোগিতা করতে বিএনপিকে আহ্বান জানান হানিফ। তিনি বলেন, ‘ষড়যন্ত্র থেমে নেই, চলছে। সরকারের পতন ঘটাতে বিএনপি এবং জামায়াত এখনও তৎপর। তবে একের পর এক ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনা সফলভাবে রাষ্ট্র পরিচালনা করছেন।’

Manual2 Ad Code

৩০ সেপ্টেম্বরের ওই গণসংবর্ধনা সফল করতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান মাহবুবউল আলম হানিফ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code