অপুর সঙ্গে প্রেম, জয়ার মেয়ের বাবা হতে চান শাকিব

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৬

অপুর সঙ্গে প্রেম, জয়ার মেয়ের বাবা হতে চান শাকিব

Manual2 Ad Code

download (2)

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক : এখন আমার জীবনের একমাত্র ইচ্ছা, জয়ার মেয়ের বাবা হতে চাই- বললেন শাকিব খান। অন্যদিকে জয়া বললেন, নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে নায়ক শাকিব খানের প্রেম! বাস্তবে নয়, রূপালি পর্দায় এই সংলাপ বলতে দেখা যাবে ঢালিউডের জনপ্রিয় এ জুটিকে। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ ছবিতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন তারা। এর ট্রেলারে শাকিব ও জয়ার মুখে এসব সংলাপ দর্শকদের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে। এর আগে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ ছবিতে প্রথমবার পর্দা ভাগাভাগি করেন শাকিব-জয়া। দ্বিতীয়বারের মতো তাদের রসায়ন দেখতে ভক্তরা উন্মুখ হয়ে আছেন বলা চলে। তাছাড়া নাচ, গান আর মারামারিতে ভরপুর মসলাদার বাণিজ্যিক ছবিতে জয়াকে আবার পাওয়া যাবে এর মাধ্যমে।

সাফিউদ্দিন সাফির পরিচালনায় ছবিটিতে আরও অভিনয় করেছেন ইমন, মৌসুমী হামিদ, ওমর সানি, শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, শিরিন বকুল প্রমুখ। বিশেষ চরিত্রে আছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন, সাংবাদিক জ ই মামুন, আলোকচিত্রী সাজ্জাদ হোসেন। ছবিটি মুক্তি পাবে আগামী ৮ এপ্রিল।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code