অবশেষে না ফেরার দেশে ময়না-টিয়া

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৬

অবশেষে না ফেরার দেশে ময়না-টিয়া

Manual1 Ad Code

tityamna114-300x274

Manual1 Ad Code

সালেহ আহমদ, হবিগঞ্জ প্রতিনিধি :: অবশেষে বানিয়াচঙ্গে জন্ম নেয়া ময়না ও টিয়া ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলো জোড়া লাগানো দুই যমজ। শনিবার সন্ধ্যায় বাবা-মায়ের আদরের ময়না-টিয়া পারি জমায় না ফেরার দেশে।

গত ১১ অক্টোবর হবিগঞ্জ শহরের একটি বেসরকারি ক্লিনিকে গৃহবধু জো বেগম জন্ম দেন পেট ও বুক জোড়া লাগানো দুই শিশু ময়না ও টিয়াকে। যমজ সন্তানের জন্মের আনন্দের চেয়ে দরিদ্র মা-বাবার কাছে তাদের আলাদা করার চিন্তাই বড় হয়ে দাঁড়ায়। অর্থাভাবে বিনা চিকিৎসায় বেড়ে উঠতে পারছিল না জোড়া লাগানো দুই শিশু। এ নিয়ে বিপাকে পড়েছিলেন গোটা পরিবার। চিকিৎসকরা বলেছিলেন অস্ত্রোপচারের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা সম্ভব। তবে এর জন্য প্রয়োজন বিপুল অর্থের।

Manual2 Ad Code

পরে অন্যান্য স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকায় এবং টিভি চ্যানেলে সংবাদ প্রচার হলে হবিগঞ্জ জেলা প্রশাসন ওই শিশু দুটোর চিকিৎসার দায়দায়িত্ব গ্রহন করেন।

Manual3 Ad Code

প্রাথমিকভাবে জেলা প্রশাসন ১০ হাজার ও সংসদ সদস্য আবু জাহির ১০ হাজার টাকা দেন শিশু দুটো পরিবারকে।

১৬ অক্টোবর বিকেলে তাদেরকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। শিশুদের পিতা বানিয়াচঙ্গের মুরাদপুর গ্রামের জলিল মিয়া জানান, শনিবার টিয়া ও ময়না গতকাল শ্বাসকষ্টে ভুগছিল। তিনি জানান ডাক্তারী পরীক্ষায় দেখা গেছে, তাদের পেটের লিভার ছিল অভিন্ন। তার মতে, চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকরা তাদের সাধ্যমত সেবা দিয়েছেন। তারপরেও তাদের বাঁচানো যায়নি।

জলিল জানান, তার আরো এক কন্যা ও এক ছেলে সন্তান রয়েছে। ৮ বছরের ছেলেটি প্রতিবন্ধি।

গাইনী বিশেষজ্ঞ নুসরাত আরা বলেন, মায়ের গর্ভে নানা ত্রুটির কারণে জমজ শিশু জন্ম নিতে পারে শরীরের বিভিন্ন অংশে জোড়া লাগানো অবস্থায়। জমজ শিশুর জোড়া লেগে যাওয়া বা আলাদা হওয়ার কাজটি হয়ে থাকে মায়ের গর্ভে শারিরীক বৃদ্ধির পর্যায়েই। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় জাইগোট বিভাজন। যার উপর নির্ভর করে ভূমিষ্ঠ হওয়ার পর কেমন হবে জমজ শিশুর পরিস্থিতি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code