সিলেট ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০
আন্তর্জাতিক ডেস্ক ,
ডেমোক্র্যাটদলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের সঙ্গে প্রথম দিনের বিতর্কে নিজের মন্তব্য ঘিরে বিতর্ক ছড়িয়ে পড়ার পর সব শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী গোষ্ঠীর নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার ফক্সনিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে সাদা শ্রেষ্ঠত্ববাদী গোষ্ঠী ‘প্রাউড বয়েজের’ নিন্দা জানিয়েছেন। কিন্তু বিতর্ক চলাকালে তাদের সঙ্গে ‘দূরত্ব বজায় রাখতে ও সমর্থন জানানোর’ আহ্বান জানিয়েছিলেন।-খবর বিবিসির
তার এ বক্তব্যকে অনুমোদন হিসেবে দেখছে উগ্র ডানপন্থী গোষ্ঠীটি। ট্রাম্প উগ্রপন্থীদের প্রত্যাখ্যানে অস্বীকার করেছেন বলে অভিযোগ করেন জো বাইডেন।
ট্রাম্পের এ মন্তব্যের পর জ্যেষ্ঠ রিপাবলিকান সদস্যরাও অস্বস্তিতে পড়ে যান। বুধবার একটি সংবাদ সম্মেলনে মন্তব্য থেকে সরে আসার চেষ্টা করেন এই মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু তাতেও বিতর্কের অবসান ঘটেনি।
পরের দিন সিন হ্যানিটিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি বহুবার এটা বলেছি। আবারও বিষয়টি আমাকে পরিষ্কার করতে দিন। আমি কু ক্লাক্স ক্লানের নিন্দা জানাচ্ছি। আমি সব সাদা শ্রেষ্ঠত্ববাদের নিন্দা জানাচ্ছি। প্রাউড বয়েজেরও নিন্দা জানাচ্ছি।
তিনি আরও বলেন, প্রাউড বয়েজ সম্পর্কে আমি বেশি কিছু জানি না। প্রায় কিছুই জানি না। কিন্তু আমি তবু তাদের নিন্দা করছি।
Design and developed by ওয়েব হোম বিডি