‘অভিযোগের সত্যতা পেলে প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা’

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৭

‘অভিযোগের সত্যতা পেলে প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা’

Manual5 Ad Code

প্রধান বিচারপতির সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার বিরুদ্ধে আসা ১১টি অভিযোগ তদন্ত করা হবে, সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নন। প্রধান বিচারপতির বিরুদ্ধে তাঁরই দপ্তর থেকে ইতোমধ্যে ১১টি অভিযোগ এসেছে। এগুলোর বিষয়ে অনুসন্ধান হবে।

Manual4 Ad Code

রোববার (১৫ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, প্রধান বিচারপতির চাওয়া অনুসারেই সরকার তাঁর ছুটির ব্যবস্থা করেছেন। পরে তিনি অবসাদগ্রস্ত বলে বিদেশ যেতে চান, সরকার সে ব্যবস্থাও করেছে। এসব নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই।

তিনি বলেন, সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে আসা অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত তিনি প্রধান বিচারপতির চেয়ারে বসতে পারবেন না।

Manual6 Ad Code

আইনমন্ত্রী বলেন, দেশ ছাড়ার প্রাক্কালে যে চিঠি প্রধান বিচারপতি প্রকাশ করেছেন সেটি আসলেই তার চিঠি কি না, আমি জানি না। তবে একটা লিখিত জিনিস… আমি অবশ্যই এতে হতভম্ব। অসুস্থতার কথা বলে বিচারপতি এস কে সিনহা চিঠি দিয়েছেন। তখন ডাক্তারি পরীক্ষা করানোর দরকার ছিল। যেহেতু করা হয় নাই তো এ নিয়ে কিছু বলতে পারবো না।

Manual2 Ad Code

মন্ত্রী আরও বলেন, অসুস্থতার কথা বর্ণনা করে চিঠি দেয়ার সাত দিন পর প্রধান বিচারপতি আবার জানালেন তিনি সুস্থ। কিন্তু অসুস্থতার কথা বলে তিনি যে চিঠি দিয়েছেন সে তারিখেই দেশ ত্যাগ করেছেন। এ নিয়ে কোনো বিতর্ক হওয়ার যুক্তিসঙ্গত কোনো কারণ ছিল না। যাদের রাজনৈতিক ষড়যন্ত্র হাসিল হয় নাই তাদের এ মায়াকান্না।

সম্মেলনের শুরুতে প্রধান বিচারপতির অসুস্থতা নিয়ে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার ও রাষ্ট্রপতির মধ্যে চালাচালি হওয়া একাধিক চিঠি আইনমন্ত্রী আনিসুল হক পড়ে শোনান। চিঠির উদ্ধৃতি দিয়েই আনিসুল হক বলেন, অবসরের সময় নিকবর্তী হওয়ায় প্রধান বিচারপতি মানসিক অবসাদগ্রস্থ হয়ে পড়েছেন। অবসাদ দূর করার জন্যই তিনি এক মাস আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ায় ভ্রমণের মনস্থির করেছেন। প্রধান বিচারপতির এ ছুটির সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পর্ক নেই। আর সংবিধানের ৯৭ অনুচ্ছেদ মেনেই জ্যৈষ্ঠ বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়াকে প্রধান বিচারপতির দায়িত্ব দেয়া হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code