সিলেট ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৬
সুরমা মেইল নিউজ : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সদর উপজেলার খাদিম পাড়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ। আজ দুপুরে আফসর আহমদ অর্থমন্ত্রীর সাথে দেখা করেন। এ সময় আফসর আহমদ নির্বাচিত হওয়ায় অর্থমন্ত্রী তাকে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর একান্ত সচিব এস এম জাকারিয়া,মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি,খাদিমপাড়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান,সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট আফসর আহমদ,যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম চৌধুরী,তুহিন আহমদ।
উল্লেখ্য যে গত ২২ মার্চ সিলেট সদর উপজেলার খাদিম পাড়া ইউনিয়নে নির্বাচন অনুষ্টিত হয়। এডভোকেট আফসর আহমদ দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করে আওয়ামীলীগ প্রার্থী থেকে বিপুল পরিমান ভোট বেশী পেয়ে নির্বাচিত হন।
Design and developed by ওয়েব হোম বিডি