সিলেটে সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৬

সিলেটে সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

Manual7 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় পাথর আনতে গিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে শাহরিয়ার (২২) নামে এক বাংলাদেশি শ্রমিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 

শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে বিছনাকান্দি সীমান্তের ১২৬৩/৭ এস পিলার সংলগ্ন ভারতের অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়।

Manual4 Ad Code

 

আটক শাহরিয়ার উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মরকিটিলা এলাকায় জিরো পয়েন্টের কাছাকাছি অন্য শ্রমিকদের সঙ্গে পাথর আনতে যান শাহরিয়ার। একপর্যায়ে পাথর সংগ্রহ করতে গিয়ে তিনি ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা ধাওয়া করলে তার সহযোগিরা বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও শাহরিয়ারকে আটক করে নিয়ে যায়।

 

শাহরিয়ারের বাবা মনির মিয়া জানান, তার ছেলে কানে কম শোনে। সকালে তাকে হাদারপার বাজারে একটি দোকানে পাঠানো হয়েছিল। কিন্তু সে পাথর আনতে মরকিটিলা এলাকায় গিয়ে ভুলবশত ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। পরে বিএসএফ তাকে আটক করে। এ বিষয়ে তিনি বিজিবির বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার ও ৪৮ বিজিবির অধিনায়কের সঙ্গে কথা বলেছেন।

 

আটকের বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের উদ্দেশ্যে শাহরিয়ার ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এ কারণে বিএসএফ তাকে আটক করেছে। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।

 

(সুরমামেইল/এমএনইউ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code