সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৬

সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগরী এলাকায় রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল চলাচল সীমিত করার নির্দেশ দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

Manual7 Ad Code

 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

Manual1 Ad Code

 

শনিবার (২১ নভেম্বর) এসএমপির পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

Manual3 Ad Code

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলেট মহানগরী এলাকায় প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে। এ সময়ে জরুরি প্রয়োজনে চলাচলকারীদের হালনাগাদ মোটরসাইকেলের কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

Manual4 Ad Code

 

জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপকমিশনার (ডিসি সিটিএসবি) আফজাল হোসেন।

 

(সুরমামেইল/এমকেআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code