প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আ’লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৬

প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আ’লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম

Manual6 Ad Code

মেইল ডেস্ক:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অর্ন্তবর্তীকালীন সরকারের সঠিক সিদ্ধান্ত ও যৌক্তিক হয়েছে, যা আজ জাতির কাছে প্রমাণিত। নতুন করে ভাববার সময় এসেছে। আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐক্যমতের মাধ্যমে সেটি করবে।

 

শনিবার (২১ নভেম্বর) বিকেলে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

 

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, পতিত, পরাজিত, পলাতক, ফ্যাসিস্ট, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল দেশে যত ষড়যন্ত্র করুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো। বাংলাদেশে তাদের পুনঃরুত্থান হওয়ার কোন সুযোগ নেই। একই সাথে বলতে চাই, দেশকে নতুন করে তাবেদার রাষ্ট্র কায়েমের ষড়যন্ত্রের সাথে যারা জড়িত তাদেরও আমরা জবাব দিতে চাই। এই দেশের মানুষ দীর্ঘ আন্দোলনের পর একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আর কারো তাবেদারী করবে না।

 

Manual4 Ad Code

দেশের জনগণের পক্ষে থাকবে, দেশের স্বাধীনতার পক্ষে থাকবে। লাল-সবুজের পতাকার পক্ষে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে যা করা প্রয়োজন তাই করা হবে।

Manual7 Ad Code

 

গোপালগঞ্জ সম্পর্কে তিনি বলেন, পলাতক, পতিত, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দেশের দু-এক জায়গায় পেট্রোল বোমা মেরে, থানা পুড়িয়ে দিয়ে মনে করছে তারা দেশে অরাজকতা তৈরী করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং শহীদ আবু সাঈদের মত যারা শহীদ হয়েছে তাদের আত্মাকে বিসর্জন দিয়ে আবার নতুন করে কিছু করবে। আমি তাদের বলতে চাই, এগুলো করে কোন লাভ হবে না। বর্তমান সরকার মানবিক, ধৈর্য্যশীল, গণতন্ত্রের প্রতি আস্থাশীল। এ কারণে কিছু বিষয় আমরা মানবিক দৃষ্টিকোন থেকে আগের সরকারের মত গুম, খুন, গুলি চালিয়ে কিছু নির্মূল করতে চাই না। যা হয়েছে আমরা ধৈর্য্যসহকারে মোকাবেলা করতে পারবো।

 

তিনি বলেন, একটি জেলার মানুষ যদি মনে করে তাদের থানার প্রয়োজন নেই, সরকারী অফিস-আদালতের প্রয়োজন নেই, ওই জেলার উন্নয়নের প্রয়োজন নেই, তাহলে বর্তমান সরকার সেটি করবে না। জনগণের উপর নির্ভর করবে তারা কি চাচ্ছে। জনগণের কাছে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। তারা গাড়িতে অগ্নিসংযোগ করেছে, বোমা মেরেছে, হত্যাযজ্ঞ, গুম ঘটিয়ে বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা নিজেদের জেলা মনে করে সেখানে একই ঘটনার ঘটনা ঘটিয়ে আবারও আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত হয়েছে।

 

স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে তিনি বলেন, স্থানীয় সরকার আইন সংশোধন করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন আর দলীয়ভাবে হবে না। সেখানে কোন দলের প্রতীক থাকবে না। দলীয়ভাবে সরাসরি কাউকে মনোনয়ন দেয়ার সুযোগ নেই। ব্যানার-পোস্টারেও কোন দলের প্রার্থী হিসেবে লিখতে পারবে না। তবে জেলা-উপজেলা পর্যায়ে বিএনপি’র পক্ষ থেকে কোন প্রার্থীকে সমর্থন দেয়া হয়েছে সেটি ঘোষণা করা হবে। যদি কোন ব্যক্তি দলের বাহিরে যায়, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

রংপুরের উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, শহীদ আবু সাঈদ স্টেডিয়াম সংস্কারের জন্য ৫৪ লাখ টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। রংপুর নগরীর উন্নয়নে ১৮’শ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া এলজিইডি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন রংপুরের উন্নয়নের জন্য আরও কোন কর্মসূচী হাতে নিলে তা অনুমোদন করা হবে। রংপুর অঞ্চলের সকল জেলার জন্য সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। শুধুমাত্র রংপুর জেলার উন্নয়নে সাড়ে ৫’শ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার জন্য আলাদা একটি উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। রংপুর বিভাগের মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে স্থানে দ্বিতীয় যমুনা সেতু করলে মানুষ বেশি উপকৃত হবে, সেখানে দ্বিতীয় যমুনা সেতু করা হচ্ছে।

 

এ সময় উপস্থিত ছিলেন, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মানোয়ারা বেগম, ভাই আবু হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী ডন, রংপুর জেলা প্রশাসক ইসরাত জাহান, জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ অন্যরা।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code