অ্যাস্ট্রাজেনেকার টিকা বন্ধের কোনো কারণ নেই : ডব্লিউএইচও

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২১

অ্যাস্ট্রাজেনেকার টিকা বন্ধের কোনো কারণ নেই : ডব্লিউএইচও

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : টিকা নেওয়া ব্যক্তির শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়ার ভয়ে কোনো দেশেরই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা প্রয়োগ বন্ধ করা উচিত নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির দাবি, অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা নেওয়ার পর টিকা গ্রহীতাদের শরীরে রক্ত জমাট বাঁধছে বলে অভিযোগ করা হলেও; এটা যে সত্য, এমন কোনো ইঙ্গিত এখনও পাওয়া যায়নি।

Manual7 Ad Code

 

বৃহস্পতিবার এক বিবৃতিতে ডেনমার্কের স্বাস্থ্য মন্ত্রণালয় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের রক্ত জমাট বাঁধার অভিযোগ সামনে এনে এই টিকা প্রয়োগের কাজ স্থগিতের ঘোষণা দেওয়ার পরই সংস্থাটির পক্ষ থেকে এই বক্তব্য দেওয়া হলো। ডেনমার্কের পাশাপাশি আরও কয়েকটি দেশ এই টিকা প্রয়োগের কাজ বন্ধ ঘোষণা করেছে।

 

বিবৃতিতে ডেনমার্ক জানিয়েছিল, এই পদক্ষেপ সতর্কতামূলক। তবে রক্ত জমাট বাঁধার সঙ্গে টিকার নেওয়ার কোনো সম্পর্ক রয়েছে কিনা তা স্পষ্ট করে বলা হয়নি। গত মঙ্গলবার (৯ মার্চ) পর্যন্ত দেশটিতে রক্ত জমাটের ২২টি ঘটনা পাওয়া গেছে।

 

ডেনমার্ক ছাড়া অস্ট্রিয়াও এই টিকা প্রয়োগের কাজ বন্ধ ঘোষণা করেছে। দেশটির দাবি, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পরই তীব্র রক্ত জমাট বাঁধার কারণে ৪৯ বছর বয়সী এক নার্সের মৃত্যু হয়। এছাড়া বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং লুক্সেমবার্গও অ্যাস্ট্রাজেনেকার টিকার একটি ব্যাচ বাতিল করেছে।

 

Manual6 Ad Code

তবে শুক্রবার (১২ মার্চ) ডব্লিউএইচও’র মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, মানবদেহের রক্ত জমাট বাঁধার সঙ্গে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার কোনো সম্পর্ক নেই। তার দাবি, করোনা প্রতিরোধে অ্যাস্ট্রাজেনেকোর টিকা খুবই ভালো এবং মানুষের মাঝে এটা প্রয়োগের কাজ অব্যাহত রাখা উচিত।

 

এ পর্যন্ত ইউরোপের প্রায় ৫০ লাখ মানুষ করোনার এই টিকা নিয়েছেন। কিন্তু এর মধ্যে টিকা নেওয়ার পর রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে ৩০টি। এছাড়া টিকা নেওয়ার পর ইতালিতে ডিপ ভেইন থ্রম্বোসিস (ডিভিটি) বা রক্ত জমাট বেঁধে ৫০ বছর বয়সী এক ব্যক্তিও মারা গেছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

Manual1 Ad Code

 

মার্গারেট হ্যারিস আরও বলেন, এসব রিপোর্ট সামনে আসার পরই সেগুলো খতিয়ে দেখার কাজ শুরু করে ডব্লিউএইচও। এই টিকার নিরাপত্তাগত কোনো সমস্যা আছে কিনা, সেটা তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু রক্ত জমাট বাঁধার সঙ্গে টিকা নেওয়ার কোনো সম্পর্ক এখনও পাওয়া যায়নি।

 

এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড-১৯ টিকা নেওয়ার সঙ্গে টিকা গ্রহীতার শরীরে রক্ত জমাট বাঁধার ঝুঁকির কোনো ইঙ্গিত নেই বলে বৃহস্পতিবার জানায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ)।

 

সংস্থাটির দাবি, ‘যে ঝুঁকির কথা বলা হচ্ছে; এর থেকে আসলে টিকা নেওয়ার লাভই বেশি। করোনার টিকাদান কর্মসূচি চালিয়ে যাওয়া যেতে পারে এবং একইসঙ্গে টিকা নেওয়ার সঙ্গে শরীরের রক্ত জমাট বাঁধার কোনো সম্পর্ক আছে কিনা- সে বিষয়ে তদন্তও অব্যাহত থাকবে।’ সূত্র: বিবিসি

Manual7 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code