আওয়ামী লীগ আমাদের সব অর্জন কেড়ে নিয়েছে : সিলেটে ফখরুল

প্রকাশিত: ৩:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৩

আওয়ামী লীগ আমাদের সব অর্জন কেড়ে নিয়েছে : সিলেটে ফখরুল

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগ আমাদের সব অর্জনকে কেড়ে নিয়েছে। তাদের পরাজিত করে বিতাড়িত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

Manual8 Ad Code

শুক্রবার (১০ মার্চ) সিলেট নগরের রেজিস্ট্রারি মাঠে মহানগর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মির্জা ফখরুল বলেন, সম্মেলন এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন দেশব্যাপী দলের নেতাকর্মীদের উপর নির্যাতন নিপীড়ন চলছে।

Manual8 Ad Code

 

বিএনপির চলমান আন্দোলনে ১৭ জন নেতাকর্মী রাজপথে প্রাণ দিয়েছেন। শত শত নেতাকর্মীকে আহত করা হয়েছে। হাজারো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তবু আন্দোলন দমিয়ে রাখা যাবে না বলেও জানান বিএনপির মহাসচিব।

Manual5 Ad Code

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা দলের জন্য রক্ত দিয়েছেন, তাদের ঋণ শোধ করার সময়ে এসেছে।

 

তিনি বলেন, আওয়ামী লীগ শক্তি দিয়ে অন্যায়ভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেশ পরিচালনা করছে। তারা আমাদের সব অর্জনকে কেড়ে নিয়েছে। তাদের পরাজিত করতে হবে। বিতাড়িত করতে হবে। পরিবর্তন নিয়ে আসতে হবে।

 

Manual1 Ad Code

সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও রেজাউল হাসান কয়েছ লোদীর পরিচালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এম এ জাহিদ, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, ড. এনামুল হক চৌধুরী, তাহসীনা রুশদির লুনা, কেন্দ্রীয় সদস্য ও সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code