আচমকা সাক্ষাৎ দু’জনের! গণতন্ত্রের যাত্রা সু-দৃঢ় হোক

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৭

আচমকা সাক্ষাৎ দু’জনের! গণতন্ত্রের যাত্রা সু-দৃঢ় হোক

Manual6 Ad Code

অনেকটা আচমকাই দেখা দুই নেতার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সৈয়দপুর বিমানবন্দরে তাদের এই সাক্ষাৎ। উভয় নেতার সঙ্গে থাকা অন্যান্য নেতৃবৃন্দও বিষয়টি উপভোগ করেন তখন।

Manual4 Ad Code

সেখানে উপস্থিত আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

উপস্থিত আওয়ামী লীগের নেতারা বলেন, দুপুরে সৈয়দপুর থেকে ফেরার পথে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছিলেন ওবায়দুল কাদের। পাশের আরেকটি কক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আছেন জেনে তার সঙ্গে দেখা করতে যান কাদের। ফখরুলের সঙ্গে কুশল বিনিময়ের সময় বলেন, ‘ঢাকা এয়ারপোর্টে আপনার জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু শুনলাম আপনি আসছেন না। একসঙ্গে এলে ভালো হতো। কথা বলা যেত।’

Manual5 Ad Code

তিনি বলেন, ‘যেহেতু রাজনীতি করি, আলাপ–আলোচনার পথ খোলা রাখা ভালো। কথা হওয়াও দরকার।’

জবাবে ফখরুল জানান, তিনি সকালের ফ্লাইটেই আসতেন। কিন্তু পারিবারিক কারণে একটু পরে আসতে হয়েছে।

দুই নেতার আলাপের সময় ওবায়দুল কাদেরের সঙ্গে সেখানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ত্রাণবিষয়ক সম্পাদক সুজিত নন্দী, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও খালিদ মাহমুদ চৌধুরী, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

ফ্লাইটের সময় হলে ওবায়দুল কাদের সেখান থেকে ঢাকায় চলে আসেন। তখনো মির্জা ফখরুল অন্য আরেকটি ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন।

Manual8 Ad Code

শুভবুদ্ধির মানুষেরা কামনা করছেন, এই নেতা কাদের ও ফখরুলের আচমকা সাক্ষাৎ নয়- গণতন্ত্রের যাত্রা সু-দৃঢ় করতে সকল মত পার্থক্য জেরে ফেলে সকল সময়ে আলাপ-আলোচনা চালিয়ে যাওয়া প্রয়োজন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code