আজমিরীগঞ্জে পুকুরে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০

আজমিরীগঞ্জে পুকুরে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :  আজমিরীগঞ্জে পুকুরে ভাসমান অবস্থায় সিরাজ মিয়া (৬২) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মণিপুর গ্রামের বাসিন্দা।

Manual6 Ad Code

সোমবার (২৯ জুন) দুপুরে স্থানীয় লোকদের নিকট থেকে খবর পেয়ে এই মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত সিরাজ মিয়া স্থানীয় একটি ফিশারিতে পাহারাদার হিসেবে কাজ করতেন।

 

গত ২৮ জুন রোববার সকালে সে দুপুরের খাবার নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতেও সে বাড়িতে না ফেরায় সকালে উনার স্ত্রী তার নাতীকে নিয়ে খুঁজতে বের হলে ঐ পুকুরের পাড়ে সিরাজ মিয়ার মৃত দেহ পরে থাকতে দেখেন।

Manual8 Ad Code

 

আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আবু হানিফ বলেন, সিরাজ মিয়া স্থানীয় এক ব্যক্তির ফিশারিতে কাজ করতেন। রোববার সকালে নাস্তা সেরে দুপুরের খাবার নিয়ে ফিশারিতে কাজ করতে গিয়ে আর ফিরে না আসায় স্বজনরা তার খোঁজে বের হয়ে ফিশারিতেই তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন।

Manual8 Ad Code

বিথী

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code