সিলেট ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৭ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
“প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম-প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো।” এক মাসের সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় আজ ঈদুল ফিতর উদযাপন করবে।
দেশের আকাশে গতকাল (রোববার) শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ (সোমবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে দেশবাসী। এবারের ঈদকে আরও আনন্দমুখর করতে দেশব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
প্রতি বছরের মতো এবারও সিলেটে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। সিলেট জেলাজুওড় ৩৯২টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৮৭টি ঈদগাহ ও ৩০৫টি মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।
ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে এবং তা প্রতিবছরই পরিবর্তিত হয়। সাধারণত চান্দ্র মাস ২৯ বা ৩০ দিনের হয়। তাই মুসলমানদের সাধারণত ঈদের আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় ঈদের তারিখ নিশ্চিত হওয়ার জন্য। শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় এবার ২৯টি রোজা শেষে ঈদ উদ্যাপিত হচ্ছে।
উল্লেখ্য, এক মাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়।
ঈদুল ফিতরের এই দিনে সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সুরমা মেইল ডটকম’র পরিবারের পক্ষ থেকে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, প্রশাসন, সরকারী-বেসরকারী, মানবধিকার সংগঠন, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন, জনপ্রতিনিধি, শুভানুধ্যায়ী, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা ও দেশবাসীসহ ‘আমাদের সকল পাঠক বন্ধুদের জানাই ঈদ মোবারক ও অনেক অনেক শুভেচ্ছা। দিনটি আপনাদের সকলের আনন্দে কাটুক এটাই আমাদের একান্ত কামনা।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি