আটক নারী জঙ্গিদের একজন রূপনগরে নিহত জঙ্গি জাহিদুলের স্ত্রী

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৬

আটক নারী জঙ্গিদের একজন রূপনগরে নিহত জঙ্গি জাহিদুলের স্ত্রী

Manual3 Ad Code

1473558461135

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর আজিমপুরে ‘জঙ্গি আস্তানায়’ পুলিশের অভিযানে আহত অবস্থায় আটক তিন নারী জঙ্গিদের মধ্যে একজন রূপনগরে নিহত মেজর (অবঃ) জাহিদুলের স্ত্রী জেবুন্নাহার শিলা, এমনটি ধারণা পুলিশের। অপর দুই নারী জঙ্গির নাম শাহেলা ও শারমিন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

Manual6 Ad Code

ওই বাসা থেকে উদ্ধার হওয়া দুই শিশু সন্তান জুনায়েরা (৬) ও মারিয়াম (১)ও মেজর জাহিদের সন্তান বলে ধারণা পুলিশের। শিশুদের একজন নারী পুলিশ কর্মকর্তার তত্ত্বাবধানে রাখা হয়েছে। তারা অক্ষত আছে।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন বলেন, “এই তিন নারীর মধ্যে একজন জঙ্গি জাহিদের স্ত্রী বলে আমরা ধারণা করছি। বিষয়টি নিশ্চিত হতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”

একই ধারণার কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকও। তিনি বলেছেন, রাজধানীর আজিমপুরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে আহত হওয়ার পর আটক তিন নারী জঙ্গির একজন মেজর জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার শিলা বলে ধারণা করছে পুলিশ।

Manual4 Ad Code

শনিবার (১০ আগস্ট) সন্ধ্যার পর আজিমপুরে জঙ্গি আস্তানার খোঁজ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযান চালাতে গেলে ভেতরে থাকা নারী জঙ্গিরা পুলিশকে ছুরিকাঘাত ও মরিচের গুড়া মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের আটক করে পুলিশ।এ ঘটনায় আহত হয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের পাঁচ সদস্য।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code