আট ঘণ্টার তর্কে অজ্ঞান দুই নারী!

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৬

আট ঘণ্টার তর্কে অজ্ঞান দুই নারী!

Manual2 Ad Code

500x350_915b6f5432a17da54157e40352fe8804_1

আন্তর্জাতিক ডেস্ক :: চীনের উত্তর পশ্চিমে শানজি প্রদেশে দুই মধ্য বয়স্ক নারী টানা আট ঘণ্টা তর্ক করে অজ্ঞান হয়ে গেছেন। শেষ পর্যন্ত তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে সুস্থ করার জন্য। পুরোটা সময় তারা উপোস থেকেছেন, খাবার কিংবা পানি কোনটাই স্পর্শ করেননি।

Manual1 Ad Code

জিয়ান ভিত্তিক সংবাদ মাধ্যম চাইনিজ বিজনেস রিপোর্ট বলছে, সঙ্গত কারণে নাম গোপন করা এই দুই নারী বাকি বকেয়া মেটানো নিয়ে তর্কে লিপ্ত হন। এই দুই নারীর একজন তর্কের এক পর্যায়ে গিয়ে পুলিশকে খবর দেন ঠিকই কিন্তু পুলিশের পরামর্শ মেনে তাদেরকে ওই আদালতের শরনাপন্ন হয়ে সমস্যার মীমাংসা করতে রাজি হননি।

শেষে বিরক্ত হয়ে পুলিশ চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরই তাদের আবার ফিরে আসতে হয়। টানা আট ঘণ্টা তর্ক করে দুজনই অজ্ঞান হয়ে পড়েন এবং তারা মুখ দিয়ে ফ্যানা ভাঙতে থাকেন।

Manual5 Ad Code

হাসপাতালে নেয়ার পর তাদের প্রাথমিক চিকিৎসা দিলে হুঁশ ফেরে দুই নারীর। এখন তারা খানিকটা সুস্থ। ডাক্তাররা ছেড়েও দেবেন খুব জলদি। তবে সেই বকেয়া টাকার কি হবে সেটার সমাধান এখনো হয়নি। তাই এ নিয়ে দুজনে যে আবারও তর্কে লিপ্ত হবেন না সে শংকা একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code