আতঙ্কে সৌদি যুবরাজ, সাবেক গোয়েন্দা প্রধানের জামাতা গ্রেফতার

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০

আতঙ্কে সৌদি যুবরাজ, সাবেক গোয়েন্দা প্রধানের জামাতা গ্রেফতার

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

 

সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান সাদ আল-জাবরিকে হাতে পেতে মরিয়া হয়ে উঠেছেন সৌদি যুবরাজ। এ কারণেই আল-জাবরির দুই ছেলের পর এবার তার জামাতাকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ।

Manual4 Ad Code

 

বুধবার এমনটাই দাবি করেছে তার পরিবার। এর আগে গত মার্চে সৌদি সরকার জাবরির দুই সন্তান ও ভাইকে গ্রেফতার করা হয়। তার পরিবারের ধারণা, তাকে কানাডা থেকে দেশে ফিরতে বাধ্য করতে আত্মীয়-স্বজনকে আটক করছে সরকার।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

তিন বছর আগে কানাডায় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন আল-জাবরি। সম্প্রতি তাকে হত্যা চেষ্টার অভিযোগ এনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে মামলা করেন যুক্তরাষ্ট্রের আদালতে।

 

সৌদির সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফের উপদেষ্টা ছিলেন আল-জাবরি। ২০১৭ সালে নায়েফকে সরিয়ে সিংহাসন দখল করেন সালমান। বলা হচ্ছে, জাবরির কাছে এমন কিছু সংবেদনশীল তথ্য আছে যা প্রকাশ হওয়ার আতঙ্কে আছেন সৌদি যুবরাজ।

 

জাবরির ছেলে খালিদ টুইটারে জানান, গত সোমবার তার বোন জামাই সালেম আলমুজাইনিকে তলব করে রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তারা। পরে সেখানেই তাকে গ্রেফতার করা হয়। আলমুজাইনির গ্রেফতার নিয়ে মন্তব্য জানতে চাইলে সৌদি সরকারের বার্তা অফিস কোনো সাড়া দেয়নি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code