আত্মসমর্পণ করুন, আপনাদের মনের কথা শেয়ার করুন : জঙ্গিদের পুলিশ

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৭

আত্মসমর্পণ করুন, আপনাদের মনের কথা শেয়ার করুন : জঙ্গিদের পুলিশ

Manual7 Ad Code

নিজস্ব প্রকিবেদক :: সিলেট নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আস্তানায় অবস্থানকারী জঙ্গিদের হ্যান্ড মাইকে আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছে পুলিশ। এসময় তাদের বলতে শোনা যায়, মর্জিনা বেগম, আপনি শুনতে পারছেন? আপনারা বেরিয়ে আসুন। আত্মসমর্পণ করুন। আপনাদের মনের কথা শেয়ার করুন। আপনাদের আমরা আইনি সহায়তা দেব।

শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে তাদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। সিলেটের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া সাংবাদিকদের এ তথ্য দেন। এর আগে বৃহস্পতিবার রাত ৩টা থেকে ‘আতিয়া মহল’ নামের পাঁচতলা বাড়িটি ঘিরে রাখে পুলিশ।

Manual1 Ad Code

গোলাম কিবরিয়া বলেন, জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। এখনও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

বাড়ির নিচতলার ফ্ল্যাটে সন্দেহভাজন কয়েকজন জঙ্গি অবস্থান করছে বলে ধারণা পুলিশের।

সকাল থেকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাড়িটিতে থাকা সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণ করতে দফায় দফায় হ্যান্ড মাইক দিয়ে আহ্বান জানাচ্ছে পুলিশ। হ্যান্ড মাইকে একটি ফোন নম্বর বলা হচ্ছে তাদের। এই নম্বরে ফোন দিয়ে তাদের আত্মসমর্পণের আগ্রহ প্রকাশ করতে বলা হচ্ছে সন্দেহভাজন জঙ্গিদের।

সিলেটের পুলিশ কমিশনার জানান, জঙ্গিদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। জঙ্গিদের অবস্থান নিশ্চিত হওয়ার পর ঢাকা থেকে সোয়াত বাহিনী তলব করা হয়েছে। ২টি মাইক্রোবাসে সোয়াটের ২০ জনের একটি টিম ঢাকা থেকে রওনা হয়েছে। সোয়াতের বাহিনী সিলেটে পৌঁছালেই মূল অভিযান শুরু করা হবে।

Manual1 Ad Code

পুলিশের একটি সূত্র জানিয়েহে, সীতাকুণ্ডের তদন্তের সূত্র ধরেই সিলেটের জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেছে। ঢাকা থেকে সিটিটিসি’র সদস্যরা এই তথ্য পান। পরে তারা সিলেট পুলিশকে এ ব্যাপারে জানান। পরে শুক্রবার ভোর থেকেই পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে।

পুলিশের দাবি, জঙ্গিরা তিন দফা গ্রেনেড হামলার পর থেমে থেমে গুলিও করছে। জবাবে গুলি পুলিশও ছুঁড়ছে।

Manual8 Ad Code

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযানের আগে ওই বাড়ির মূল ফটকে তালা লাগিয়ে দেয় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। পার্শ্ববর্তী তিনতলা ভবন থেকে লোকজন সরিয়ে নেয়া হয়েছে।

Manual8 Ad Code

এদিকে বাড়ির মালিক উস্তার মিয়া জানিয়েছেন, সিলেটের ওই বাড়িতে গত জানুয়ারিতে ভাড়াটিয়া হিসেবে ওঠে জঙ্গিরা। ‘স্বামী-স্ত্রী’ পরিচয় দিয়ে দুই জন আতিয়া মহল নামের পাঁচতলা ওই বাড়ির নিচতলার একটি ফ্ল্যাট ভাড়া নেয়। তাদের নাম কাওসার আলী ও মর্জিনা বেগম।

উস্তার মিয়া জানান, ভাড়াটিয়া তথ্য ফরমে ওই ফ্ল্যাটের বাসিন্দাদের তথ্য রয়েছে। পুলিশ সব তথ্য সংগ্রহ করে নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code