আদেশ মানতে নারাজ, ৮ জনের ফাঁসি চায় নিহত ৪শিশুর পরিবার

প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০১৭

আদেশ মানতে নারাজ, ৮ জনের ফাঁসি চায় নিহত ৪শিশুর পরিবার

Manual8 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা :: হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের বহুল আলোচিত চার শিশু হত্যা মামলার রায়ে তিন আসামীর ফাঁসির আদেশ মানতে নারাজ নিহত চার শিশুর পরিবার। তাদের দাবি তিনজনের নয়, আটজনের ফাঁসি চাই।

বুধবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নিহত চার শিশুর বাড়ি গিয়ে দেখা যায় এক হৃদয় বিদারক দৃশ্য। নিহতের পরিবারের সদস্যদের আত্মচিৎকারে আকাশের বাতাস ভারি হয়ে উঠছিল। কান্না জড়িত কণ্ঠে সকলের একই দাবি আটজনের ফাঁসি চাই।

Manual6 Ad Code

এসময় তাদের কান্না দেখে সাংবাদিক, এলাকাবাসী কেউ চোখে পানি ধরে রাখতে পারেনি।

গতকাল এরআগে বেলা সাড়ে ১১টায় সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ মকবুল আহসান আলোচিত এ মামলায় রায় ঘোষণা করেন।

Manual1 Ad Code

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- রুবেল মিয়া, আরজু মিয়া ও উস্তার মিয়া। এছাড়াও এ মামলা থেকে পঞ্চায়েত প্রধান আব্দুল আলী বাগাল, বাবুল মিয়া ও বিল্লাল মিয়া নিরপরাধ প্রমাণিত হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়েছে।

নিহত শুভর মা পারুল বেগম, দাদী মরম চান, মনিরের মা ছুলেমা খাতুন, ইসমাঈলের মা মিনারা খাতুন এ রায় শুনে বাড়ির উঠানে পড়ে আত্মচিৎকার করতে করতে অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরলেই চিৎকার করে কাদতে থাকেন। পরে তাদেরকে অজ্ঞান অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জ্ঞান ফিরলেই বলতে থাকেন- এ রায় মানি না। প্রধান আসামি আব্দুল আলী বাগালের জামিন হয়ে গেছে, সে বাড়িতে ফিরে আমাদের মেরে ফেলবে।

নিহত ইসমাঈলের মা মিনারা খাতুন কান্নাকণ্ঠে বলেন, এ মামলার প্রধান আসামি আব্দুল আলী বাগালের মেয়ে আমাদেরকে প্রায়ই হুমকি দেয়, তার বাবা জেল থেকে বের হলে আমাদেরকে কচুর মত খেটে টুকরো টুকরো করে ফেলবে।

Manual5 Ad Code

চার শিশু হত্যা মামলার বাদী নিহত মনির মিয়ার বাবা আবদাল মিয়া তালুকদার বলেন, এ মামলার প্রধান আসামির ফাঁসি হয়নি, তাই আমরা এ রায়ে সুন্তুষ্ট হইনি। আমি উচ্চ আদালতে আপিল করব। ৎ

Manual4 Ad Code

সূত্র জানায়, ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি খেলতে গিয়ে নিখোঁজ হয় সুন্দ্রাটিকি গ্রামের আবদাল মিয়া তালুকদারের ছেলে মনির মিয়া (৭), ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) ও আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)।

মনির সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে, তার দুই চাচাত ভাই শুভ ও তাজেল একই স্কুলে দ্বিতীয় ও চতুর্থ শ্রেণিতে পড়ত। আর তাদের প্রতিবেশী ইসমাইল ছিল সুন্দ্রাটিকি মাদরাসার ছাত্র।

নিখোঁজের পাঁচদিন পর ইছাবিল থেকে তাদের বালিচাপা লাশ উদ্ধার হলে দেশজুড়ে আলোচনা সৃষ্টি হয়। এ ঘটনায় বাহুবল থানায় নয় জনের বিরুদ্ধে মামলা করেন মনির মিয়ার বাবা আবদাল মিয়া।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code