আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অতিথি ভাবনা

প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০১৮

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অতিথি ভাবনা

Manual5 Ad Code

গেলো ২৫ জুন থেকে ২৮ জুন কলকাতার নন্দনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’।

এই আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ভাবনা অভিনীত প্রথম চলচ্চিত্র অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রটি প্রদর্শনের মধ্যদিয়ে উৎসবের সমাপ্তি ঘটে। এর আগে ভাবনা অভিনীত ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রটি আমেরিকা, অষ্ট্রেলিয়া, সিঙ্গাপুর, লন্ডন, কানাডায় আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে। তবে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক উৎসবে ভাবনা তার নিজের ছবির প্রদর্শনীতে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করার সুযোগ পান।

ভাবনা বলেন, এর আগে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ভয়ংকর সুন্দর প্রদর্শিত হলেও নিমন্ত্রণ থাকার পরও অংশগ্রহণ করতে পারিনি। কিন্তু এবার যেহেতু কলকাতায় এই উৎসব অনুষ্ঠিত হয়েছে এবং আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে তাই সুযোগটা কাজে লাগালাম। তবে অবশ্যই ভারতীয় হাই কমিশনকে আমি ধন্যবাদ দিতে চাই, কারণ তাদের আন্তরিক চেষ্টায় আমার খুব দ্রুত ভিসা হয়েছে। না হলেও এই উৎসবেও অংশগ্রহণ করা আমার জন্য সম্ভবই ছিলো না।নিজের অভিনীত প্রথম সিনেমার আন্তর্জাতিক প্রদর্শনীতে থাকতে পেরে আমি সত্যিই খুব উচ্ছ্বসিত। এই ভালোলাগা সত্যিই প্রকাশের নয়। সিনেমাটি দেখার পর সবাই এর ভূয়সী প্রশংসা করেছেন, এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি।

Manual5 Ad Code

ভাবনা জানান, আগামী ১ জুলাই তিনি দেশে ফিরবেন। এদিকে গেলো ঈদে বাংলাভিশনে প্রচার হয়েছে ভাবনার লেখা প্রথম উপন্যাস ‘গুলনেহার’ থেকে নির্মিত অনিমেষ আইচ পরিচালিত টেলিফিল্ম ‘গুলনেহার’ দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এতে ভাবনা অভিনয় করেছেন। তবে তার উপস্থিতি খুবই কম। ‘গুলনেহার’ চরিত্রে দিলারা জামানের অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে।

Manual1 Ad Code

এছাড়া অনিমেষ আইচ পরিচালিত ‘রুমকি খুঁজছি তোমায়’, ‘আমন্ত্রণ’, মোরসালিন শুভ’র ‘মিস্টার অ্যান্ড মিসেস লিয়াকত’, শহীদ উন নবী’র ‘ঘাম বাবু’ এবং সাগর জাহানের ‘দুলু বাবুর্চি’ নাটকে ভাবনা’র অভিনয় দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। প্রতি বছরের ন্যায় এবারের ঈদেও ভাবনা খুব বেছে বেছে নাটক টেলিফিল্মে কাজ করেছেন।

Manual7 Ad Code

উল্লেখ্য ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ ভাবনার ‘ভয়ংকর সুন্দর’ ছাড়াও আরো যেসব চলচ্চিত্র প্রদর্শিত হয় সেগুলো হচ্ছে আঁকা রেজা গালিবের ‘কালের পুতুল’, তৌকীর আহমেদ’র ‘অজ্ঞাতনামা’, আকরাম খানের ‘খাঁচা’, আবু সাইয়ীদের ‘ড্রেসিং টেবিল’, মেহের আফরোজ শাওনের ‘কৃষ্ণপক্ষ’, ইফতেখার আহমেদ ফাহমি’র ‘টু বি কন্টিনিউড’ ও অরুণ চৌধুরীর ‘আলতাবানু’। ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রে ভাবনার বিপরীতে অভিনয় করেন কলকাতার পরমব্রত। এবারের ঈদে চলচ্চিত্রটি আরটিভি’তে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code