আফগানদের দেশত্যাগে উৎসাহ দেবেন না : জবিউল্লাহ মুজাহিদ

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২১

আফগানদের দেশত্যাগে উৎসাহ দেবেন না : জবিউল্লাহ মুজাহিদ

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : আফগান নাগরিকদের দেশত্যাগ করে পশ্চিমা দেশগুলোতে চলে যেতে উৎসাহ না দেয়ার জন্য আহ্বান জানিয়েছে তালেবান। মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখপাত্র এ আহ্বান জানান।

 

Manual6 Ad Code

বিদেশি সেনাদের কাবুল বিমানবন্দর ত্যাগ করার নির্ধারিত তারিখ নবায়ন করা হবে কিনা- এমন প্রশ্নের জবাবে জবিউল্লাহ মুজাহিদ বলেন, বিদেশি পার্সপোর্টধারী সবাইকে পূর্ব নির্ধারিত ৩১ আগস্টের সময়সীমার মধ্যে কাবুল ত্যাগ করতে হবে। তবে আমরা আফগান নাগরিকদের দেশত্যাগের পক্ষে নই। তিনি বিদেশ গমনের লক্ষ্যে কাবুল বিমানবন্দরে জড়ো হওয়া আফগান নাগরিকদেরকে তাদের ঘরবাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানান এবং তাদেরকে দেশত্যাগে উৎসাহ না দেয়ার জন্য বিদেশিদের প্রতি আহ্বান জানান।

 

Manual2 Ad Code

তালেবান মুখপাত্র বলেন, আমরা আমেরিকাকে বলে দিয়েছি তারা যেন আফগান নাগরিকদের দেশত্যাগ উৎসাহ না দেয়। কারণ, আমাদের নাগরিকদেরকে নিয়ে তারা নীচু মানের কাজে নিয়োগ দেবে। আফগানিস্তানে বিদেশি মিশনগুলোর নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব আমরা নিয়েছি এবং সব বিদেশি কূটনীতিক নির্ভয়ে তাদের কাজ চালিয়ে যেতে পারেন।

 

মুজাহিদ বলেন, তালেবান এখনো সরকার গঠন না করলেও সব সরকারি অফিস-আদালত খুলে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকসহ সব ধরনের ব্যাংক আজ-কালের মধ্যে খুলে যাবে এবং সব ধরনের অর্থনৈতিক তৎপরতা আগের মতো স্বাভাবিকভাবে চলবে।

 

সরকারি অফিস-আদালতে কর্মরত নারী চাকরিজীবীদের ভবিষ্যত সম্পর্কে এক প্রশ্নের জবাবে তালেবান মুখপাত্র বলেন, তাদের জন্য প্রথমে দায়মুক্তির ব্যবস্থা করা হবে এবং এরপর তারা কাজে যোগ দিতে পারবেন। শিগগিরই নারীদের লেখাপড়া ও চাকরির ব্যাপারে আমাদের নীতি ঘোষণা করা হবে।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

নারীরা শিল্পকর্ম চালিয়ে যেতে পারবে কিনা- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের মানদণ্ড ইসলামি শরিয়ত। শরিয়ত একজন নারীকে যতটুকু স্বাধীনতা দিয়েছে তার ভেতরে থেকে নারীরা সব ধরনের তৎপরতা চালাতে পারবে।

 

তালেবান মুখপাত্র অপর এক প্রশ্নের উত্তরে বলেন, আমাদের দৃষ্টিতে আফগান যুদ্ধ শেষ হয়ে গেছে। কাজেই পাঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে সৃষ্ট সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code