সিলেট ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২২
আন্তর্জাতিক ডেস্ক :
আফগানিস্তানের কুন্দুজ শহরের কাছে একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। শুক্রবারের (২২ এপ্রিল) এ ঘটনায় আহত হন আরও অনেকে।
তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইট বার্তায় বলেন, ‘কুন্দুজের ইমাম শাহিব জেলায় একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে। এতে শিশুসহ ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন’।
হামলার পেছনে কারা জড়িত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে একাধিক বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস।
এই বিস্ফোরণের একদিন আগেই মাজহার-ই-শরিফের এক শিয়া মসজিদে বিস্ফোরণে ১২ জন প্রাণ হারান।
গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলে নেওয়ার পর দেশটির বিভিন্ন স্থানে হামলা বেড়ে গেছে। এতে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি