আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ১৫

প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ১৫

Manual8 Ad Code

 

আন্তর্জাতিক ডেস্ক ,

Manual8 Ad Code

 

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের গনিখেল এলাকায় তালেবানদের হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

 

নানগারহারের একটি সরকার ভবন লক্ষ্য করে শনিবার গাড়িবোমা হামলা চালালে ওই হতাহতের ঘটনা ঘটে। হামলার জন্য তালেবান গেরিলাদের দায়ী করা হয়েছে। খবর এএফপি ও আলজাজিরার।

Manual4 Ad Code

 

গনিখেল এলাকার একটি প্রশাসনিক ভবনের প্রবেশমুখে বিস্ফোরক বোঝাই গাড়িটিতে বিস্ফোরণ ঘটানো হয়। ওই ভবনে বেশ কিছু সামরিক স্থাপনাও রয়েছে।

 

নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানান, গাড়িবোমা হামলা চালানোর পর বন্দুকধারী গেরিলারা প্রশাসনিক ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করে। তবে নিরাপত্তা বাহিনীর হামলায় তারা নিহত হযন।

 

প্রাদেশিক পুলিশের মুখপাত্র ফরিদ খান ঘটনা নিশ্চিত করে বলেছেন, হতাহতদের বেশিরভাগই আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য। তবে বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি রয়েছেন।

Manual4 Ad Code

 

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার না করলেও দেশটির কর্তৃপক্ষ এ হামলার জন্য তালেবানদের দায়ী করেছেন। ওই এলাকায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর আইএসের ব্যাপক উপস্থিতি রয়েছে।

Manual7 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code