আফগানিস্তানে প্রাদেশিক পুলিশের সদর দফতরে হামলায় নিহত ১২

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০

আফগানিস্তানে প্রাদেশিক পুলিশের সদর দফতরে হামলায় নিহত ১২

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

 

আফগানিস্তানের ঘোরপ্রদেশে পুলিশের সদর দফতর লক্ষ্য করে চালানো গাড়িবোমা হামলায় অন্তত ১২ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

 

Manual5 Ad Code

পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির রাজধানী ফিরোজ কোহ এলাকায় রোববার পুলিশের প্রাদেশিক সদর দফতরে হামলায় ওই হতাহতের ঘটনা ঘটে। খবর এএফপি ও ডনের।

এর আগে পশ্চিমাঞ্চলীয় এ প্রদেশে তেমন সহিংসতা দেখা যায়নি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রোববার স্থানীয় সময় বেলা ১১টার দিকে ঘোরপ্রদেশে পুলিশের সদর দফতরের সামনে গাড়িবোমা হামলা হয়।

Manual6 Ad Code

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসীরা পুলিশ দফতরে বিস্ফোরক বোঝাই একটি গাড়ির বিস্ফোরণ ঘটিয়েছে। এতে ১২ বেসামরিক নিহত ও আরও শতাধিক মানুষ আহত হয়েছেন।

Manual8 Ad Code

 

প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তা জুমা গুল ইয়াকুবি জানান, বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও হতাহত হয়েছেন। যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠীই এ হামলার দায় স্বীকার করেনি। তবে গত কিছু দিন ধরে দেশটিতে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী তালেবানের সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে।

 

গত মাসে কাতারের রাজধানী দোহায় তালেবান এবং আফগান সরকারের মাঝে শান্তি আলোচনা শুরু হয়। আলোচনা শুরু হলেও দেশটিতে সহিংসতা অব্যাহত রয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code