আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ২৬

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২২

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ২৬

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
আফগানিস্তানের পশ্চিম প্রান্ত বাদঘিস প্রদেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

 

স্থানীয় সময় সোমবার (১৭ জানুয়ারি) এ ভূমিকম্প অনুভূত হয়। বাদঘিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি বলেন, কাদিস জেলায় বাড়ির ছাদ ধসে তাদের মৃত্যু হয়েছে।

 

Manual4 Ad Code

তিনি জানান, নিহতদের মধ্যে পাঁচজন নারী ও চার শিশু। এছাড়াও আহত হয়েছেন চার জন। ওই প্রদেশের মুক্বর জেলাতেও ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

Manual6 Ad Code

 

আফগানিস্তান তালেবানের দখলে আসার পর এমনিতেই মানবিক বিপর্যয়ের কবলে পড়েছে দেশটি। কারণ পশ্চিমা দেশগুলো আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে এবং বিদেশে থাকা সম্পদও আটকে দিয়েছে। এরইমধ্যে এ ধরনের প্রাকৃতিক বিপর্যয় সেখানের মানুষের সমস্যা আরো বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

 

২০১৫ সালে প্রবল ভূমিকম্পে আফগানিস্তানে ২৮০ জনের মৃত্যু হয়েছিল। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল পার্বত্য এলাকায়। যার রিখটার স্কেলে ছিল ৭.৫। সেই ভূমিকম্পের প্রভাব পুরো দক্ষিণ এশিয়ায় দেখা দিয়েছিল। আফগানিস্তানের প্রতিবেশী দেশ পাকিস্তানেও অনেকের মৃত্যু হয়েছিল।

Manual3 Ad Code

 

এদিকে আফগানিস্তানে ফৈজাবাদে শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে ভূমিকম্প হয়েছিল। যদিও ওই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ওই দিন রিখটার স্কেলে ৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তানের ফৈজাবাদ। শুক্রবারের ভূমিকম্পের উৎসস্থল ছিল ফৈজাবাদ থেকে ১১৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

 

শুক্রবার ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভাতেও জোরালো কম্পন অনুভূত হয়েছিল। কম্পন অনুভূত হয়েছিল রাজধানী জাকার্তাতেও। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ওই ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই বলেও সরকারি সূত্রে জানানো হয়েছিল।

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code