আফগানিস্তানে স্কুলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪০

প্রকাশিত: ৩:৫৩ পূর্বাহ্ণ, মে ৯, ২০২১

আফগানিস্তানে স্কুলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪০

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে একটি স্কুলে ভয়াবহ বিস্ফোরণে ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫২ জন।

 

Manual3 Ad Code

শনিবার (০৮ মে) রাজধানী কাবুলে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিস্ফোরণে হতাহতদের অধিকাংশই ছাত্রী বলে জানা গেছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানান, হতাহতদের অধিকাংশই সায়েদ উল শুহাদা স্কুলের শিক্ষার্থী। তারা স্কুল থেকে বের হয়ে আসার সময় এসব বিস্ফোরণ ঘটে।

 

Manual8 Ad Code

তাৎক্ষণিকভাবে হামলাটির দায় কোনো গোষ্ঠীর পক্ষ থেকে স্বীকার করা হয়নি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান নিহতের সংখ্যা ২৫ জন বলে জানালেও বিস্ফোরণের কারণ বা লক্ষ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি।

 

Manual1 Ad Code

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গুলাম দস্তগির নাজারি বলেন, এ পর্যন্ত ৪৬ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। হামলার দায় কেউ স্বীকার করেনি।

Manual2 Ad Code

 

কাবুল থেকে বিবিসির প্রতিনিধি জানান, শনিবার শিক্ষার্থীরা স্কুল ভবন থেকে বের হওয়ার সময় বিস্ফোরণটি ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, স্কুলের বাইরে হুলস্থুল অবস্থা। সড়কে রক্তাক্ত বই ও স্কুলব্যাগ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।

 

তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ এ হামলার নিন্দা করে এর সঙ্গে তারা জড়িত নয় বলে জানিয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code