আবার ক্ষমতায় আসবে বিএনপি : দুদু

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৬

আবার ক্ষমতায় আসবে বিএনপি : দুদু

Manual7 Ad Code

d6e71cb0955d723395e0b9a86e4d03a9-2013-05-24-09-45-37-519f36c175482-shamssujjaman

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: খুব অল্প সময়ের মধ্যেই বিএনপি আবার ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

Manual1 Ad Code

তিনি বলেন, আন্দোলনে নির্বাচনে কিভাবে বিএনপি ক্ষমতায় আসবে সেটা জানি না। তবে খুব অল্প সময়ের মধ্যেই ক্ষমতায় আসবে।

Manual2 Ad Code

আওয়ামী লীগ সম্মানিত ব্যক্তিকে সম্মান দিতে জানেনা মন্তব্য করে দুদু বলেন, আওয়ামী লীগ তাদের দলের প্রতিষ্ঠাতা মাওলানা ভাসানীর নাম পাঠ্য পুস্তক থেকে সরিয়ে দেয়ার সড়যন্ত্র করার পাশাপাশি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম আদালতের রায়ের মাধ্যমে সরিয়ে দেবার চক্রান্ত অব্যাহত রেখেছে। আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে মাওলানা ভাসানী এবং জিয়াউর রহমানের সম্মান ফিরিয়ে দিবে এবং জিয়াকে ‘জাতীয় বীর’ ঘোষণা করা হবে।

মাওলানা ভাসানীর স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, দেশের মাটি ও মানুষের জন্য তার অবদানের কথা বক্তব্য দিয়ে শেষ করা যাবে না স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কিভাবে আমরা আন্দোলন করতে পারি তার জীবন থেকে শিক্ষা নিতে পারি।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, নাজমুল হক নান্নু, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code