‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০

‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’

Manual2 Ad Code

 

সুরমা মেইল ডেস্ক ,

Manual3 Ad Code

 

ময়মনসিংহের নান্দাইলে ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’ স্লোগানে ধর্ষণ প্রতিরোধ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে পৃথকভাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

 

বৃহস্পতিবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মুশুল্লী নামক স্থানে শিক্ষার আলো স্টুডেন্টস এইড ফাউন্ডেশন, নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটি, নান্দাইল উপজেলা সচেতন ছাত্রসমাজ ও সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

Manual6 Ad Code

শিক্ষার আলো স্টুডেন্টস এইড ফাউন্ডেশনের সভাপতি সাদনান অপূর্ব শাকিলের নেতৃত্বে ও মোফাজ্জ্বল সাদাদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মুশুল্লী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সাংবাদিক আলম ফরাজী, অগ্রদূত কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক তাহমিনা আক্তার লিপি, মুশুল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা রানী সরকার, ব্লাড ডোনেট সোসাইটির পরিচালক সুমন মিয়া, হৃদয় মিয়া, আবির রায়হান, স্টুডেন্টস এইড ফাউন্ডেশনের সহ-সভাপতি আশরাফুন আহমেদ ছোঁয়া প্রমুখ।

 

Manual7 Ad Code

ঘণ্টাব্যাপী মানববন্ধনে একাত্মা প্রকাশ করেন নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটি ও অগ্রদূত বিদ্যানিকেতনসহ স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী ও নান্দাইলের সর্বস্তরের জনগণ।

 

অপরদিকে নান্দাইল উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি এ হান্নান আল আজাদের নেতৃত্বে ধর্ষণবিরোধী মানববন্ধনে সংঘের সাধারণ সম্পাদক আমরু মিয়াসহ সংঘের সদস্যরা, ছাত্রছাত্রী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

 

এ সময় তাদের সঙ্গে একাত্মা পোষণ করেন নান্দাইল উপজেলা সচেতন ছাত্রসমাজ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ আইন পুনরায় বিবেচনার মাধ্যমে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত, ধর্ষণজনিত সব ঘটনার বিচারের জন্য আলাদা দ্রুতবিচার ট্রাইবুন্যাল গঠন ও ৩০-৬০ কার্যদিবসের মধ্যে বিচার কার্য শেষ, ধর্ষিতার বিনামূল্যে চিকিৎসা, ক্ষতিপূরণ ও পরিবারকে সহায়তা করতে হবে। প্রতি জেলায় ধর্ষণ প্রতিরোধে আলাদা টাস্কফোর্স গঠনা করা, ধর্ষকদের মদদদাতা ও প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই বলেও মন্তব্য করেন তারা।

 

মানববন্ধনের পর মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code