আমেরিকার সহযোগীদের ধরতে ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে তালেবান

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২১

আমেরিকার সহযোগীদের ধরতে ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে তালেবান

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণকারী তালেবান তাদের বিরোধীদের ধরতে ঘরে ঘরে তল্লাশি অভিযান চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। জাতিসংঘের এক গোপন প্রতিবেদনের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

 

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান তাদের বিরোধীদের একটি কালো তালিকা তৈরি করে সেই তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে। ওই প্রতিবেদনের একটি কপি এএফপির হাতে এসেছে। এতে আরো বলা হয়েছে, যাদেরকে তল্লাশি চালিয়ে বাড়িতে পাওয়া যাচ্ছে না তাদের নিকটাত্মীয়দের আটক করার হুমকি দিয়েছে তালেবান।

 

জাতিসংঘ বলেছে, যেসব আফগান নাগরিক আমেরিকা ও ন্যাটো জোটের পক্ষে কাজ করেছে মূলত; তাদেরকে টার্গেট করে ওই কালো তালিকা তৈরি করেছে তালেবান।

 

Manual3 Ad Code

এমন সময় এই গোষ্ঠীর পক্ষ থেকে এই পদক্ষেপ নেয়া হচ্ছে যখন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ গত মঙ্গলবার প্রথমবারের মতো প্রকাশ্য জনসমক্ষে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, তারা আফগান জনগণের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। কাউকে তার অতীত কর্মকাণ্ডের জন্য শাস্তি পেতে হবে না।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের মাধ্যমে গোটা দেশের নিয়ন্ত্রণ গ্রহণ করে তালেবান। এর পরপরই সবার প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করার পাশাপাশি জনগণের ব্যক্তি স্বাধীনতা, নারীর শিক্ষা ও চাকুরি করার স্বাধীনতা, দেশের জনগণ ও প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয় তালেবান।

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code