আর্মেনিয়ার আরেকটি ড্রোন ভূপাতিত করল আজারবাইজান

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০

আর্মেনিয়ার আরেকটি ড্রোন ভূপাতিত করল আজারবাইজান

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

 

আর্মেনিয়ার আরেকটি চালকবিহীন বিমান (ড্রোন) ভূপাতিত করেছে আজারবাইজান।

Manual4 Ad Code

 

বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে নাকচিভান স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রের সাদারাক ও শারুর অঞ্চলে ড্রোনটি ভূপাতিত করা হয়।

 

আজারভাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজভিশন জানায়, কৌশলগত ড্রোনটি দিয়ে যুদ্ধ এলাকা পর্যবেক্ষণের চেষ্টা করার সময় আজেরি সেনাবাহিনী এটি ধ্বংস করে।

Manual6 Ad Code

 

এর আগে গত দুই দিনে আর্মেনিয়ার আরও তিনটি ড্রোন ভূপাতিত করে আজারবাইজানের সেনাবাহিনী।

 

২৭ সেপ্টেম্বর থেকে বিরোধীয় নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়।পরবর্তীতে ১০ অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ম্যারথন আলোচনা হয়।

 

Manual3 Ad Code

১১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া ও আজারবাইজান পরস্পরকে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘেনের জন্য অভিযুক্ত করে।

 

Manual8 Ad Code

দ্বিতীয়বারের মতো শনিবার (১৭ অক্টোবর) রাত থেকে যুদ্ধবিরতির পরপরই গানজাতে আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এর মধ্যে চারজন নারী ও তিনজন শিশু রয়েছে। এ ছাড়া হামলায় আহত হয়েছেন ৫০ জন। এরপরই দুই দেশের মধ্যে তুমুল লড়াই শুরু হয়।

 

কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা ১৯৯০’র দশক থেকে নিয়ন্ত্রণ করছে।ওই দশকেই আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code