চেলসির ড্র, আর্সেনালের জয়

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৬

চেলসির ড্র, আর্সেনালের জয়

Manual6 Ad Code

2016_03_20_11_15_50_4K9hFkaKI8YsNmn0ID5oNoeezlPsW4_original

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবারের রাতটা দুই রকম কেটেছে আর্সেনাল-চেলসির। শক্তি দল এভারটনের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে আর্সেনাল। তবে চেলসি হোঁচট খেয়েছে তুলনামূলক দুর্বল দল ওয়েস্টহাম ইউনাইটেডের কাছে। ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে ওয়েস্টহামের সঙ্গে ২-২ গোলে করেছে হিডিঙ্কের দল। গডিসন পার্কে দারুণ সূচনা হয় আর্সেনালের। ম্যাচের ৭ মিনিট গড়াতেই দানি ওয়েলব্যাকের গোলের এগিয়ে যায় তারা। প্রথমার্ধে গানাররা আরো একবার গোলবার খুঁজে পায় প্রতিপক্ষ এভারটনের। খেলার ৪২ মিনিটে আর্সেনালের গোল ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্স লোবি। এই গোল দুটিই ম্যাচের ফল নির্ধারণ করেছে। মৌসুমের অন্তিমলগ্নে এই জয় আর্সনালকে লিগ শিরোপার দৌড়ে টিকিয়ে রেখেছে। এদিকে ঘরের মাঠে শুরুর দিকে নিজেদের মেলে ধরতে পারেনি চেলসি। ১৭ মিনিটে ওয়েস্টহাম তারকা ম্যানুয়েল লানজিনির গোলে পিছিয়ে পড়ে হিডিঙ্কের দল। ৪৫ মিনিটে গোলটি শোধ দেন সেস ফ্যাব্রিগাস। ৬১ মিনিটে ফের ধাক্কা খায় চেলসি। অ্যান্ডি ক্যারোল গোল করলে স্বাগতিকরা দ্বিতীয় দফায় পিছিয়ে পড়ে ২-১ গোলে। চেলসিকে হারের উদ্ধার করেন সেই ফ্যাব্রিগাসই। ৮৯ মিনিটে ওয়েস্টহামের জাল কাঁপান চেলসির স্প্যানিশ এই মিডফিল্ডার। জয়ের পরও আর্সেনালকে থাকতে হচ্ছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। ৩০ ম্যাচে তাদের সংগ্রহ ৫৫ পয়েন্ট। লিগ টেবিলে চেলসির অবস্থান দশম। সমসংখ্যক ম্যাচে ব্লুজদের ঝুলিতে জমা পড়েছে ৪১ পয়েন্ট। শীর্ষস্থানে রয়েছে ৩১ ম্যাচে ৬৬ পয়েন্ট সংগ্রাহক লেস্টার সিটি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code