আ’লীগের অধীনে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় : মির্জা ফখরুল

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২১

আ’লীগের অধীনে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় : মির্জা ফখরুল

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

রোববার (২৪ অক্টোবর) সকালে সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশে তো নির্বাচনের কোনো পরিস্থিতি, পরিবেশ নেই। এখানে অনির্বাচিত সরকার, অবৈধ সরকার, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তারা নির্বাচন নির্বাচন খেলা করে গত দুটি টার্ম জোর করে ক্ষমতায় আছে। আমরা তখনই নির্বাচনে অংশগ্রহণ করবো, যখন নির্বাচনের সত্যিকার পরিবেশ তৈরি হবে।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

বিএনপি মহাসচিব বলেন, “আমরা পরিষ্কারভাবে বলেছি যে, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এজন্যই নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার, নির্দলীয় সরকার, তার অধীনে একটি নতুন নির্বাচনে নির্বাচন কমিশনের পরিচালনায় অবশ্যই অংশগ্রহণ করবো আমরা। সেজন্যই আমরা আন্দোলন করছি।

 

এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম সহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বিমানযোগে সকালে সিলেটে পৌঁছান।

Manual2 Ad Code

 

সিলেটে মাজার জিয়ারত শেষে সুনামগঞ্জে গেছেন তিনি। সেখানে বিএনপির প্রাক্তন সাংসদ, প্রয়াত ফজলুল হক আসপিয়া শোকসভায় যোগ দেবেন তিনি।

Manual8 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code