আ’লীগের দুর্নীতির কল বাতাসে নড়ছে : মির্জ ফখরুল

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯

আ’লীগের দুর্নীতির কল বাতাসে নড়ছে : মির্জ ফখরুল

Manual7 Ad Code

আওয়ামী লীগের দুর্নীতির কল বাতাসে নড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগের দুঃশাসন, দুর্নীতি, নির্যাতন-নিপীড়নের কথা এখন আর অন্য কাউকে বলতে হচ্ছে না। এখন নিজে নিজেই বাতাসে নড়া শুরু করেছে। ধর্মের কল বাতাসে নড়ার মতো আওয়ামী লীগের দুর্নীতির কলও বাতাসে নড়ছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয়তাবাদী যুবদল এ মানববন্ধনের আয়োজন করে।

সরকারের মদদেই দেশ দুর্নীতিতে ভরে গেছে, অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, যুবলীগ-ছাত্রলীগসহ আওয়ামী লীগ নিজেরাই প্রমাণ করছে যে, দেশের সম্পদ তারা লুট করে নিয়ে যাচ্ছে। ঢাকা শহরে ৬০টি ক্যাসিনো ধরা পড়েছে। প্রতেকটি চালাচ্ছেন যুবলীগ ও আওয়ামী লীগ নেতারা। আজ দেশ দুর্নীতিতে পূর্ণ হয়েছে। আওয়ামী লীগ সরকারই এই দুর্নীতিতে মদদ দিচ্ছে।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, আপনারা লক্ষ্য করলে দেখবেন, গত কয়েকদিন আগে ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক ধরা পড়লো শেয়ার-ফেয়ার নিতে গিয়ে। সেই শেয়ার আবার এক -দুই কোটি টাকা নয়, ৮৬ কোটি টাকা। মজার ব্যাপার হলো, যার সঙ্গে কথা হলো, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তার কথোপকথন এরইমধ্যে মোবাইলে বের হয়ে গেছে। আজকে কী অবস্থায় দেশকে নিয়ে এসেছে আওয়ামী লীগ!

Manual6 Ad Code

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ভাইস চ্যান্সেলর, যাদেরকে আমরা সম্মান করি, তারাও আজকে নানা দুর্নীতি অনিয়মে জড়িয়ে পড়ছেন। শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও অনৈতিক কাজের সঙ্গে জড়িত। এদেশের মানুষ তাহলে যাবে কোথায়? সরকার বেছে বেছে সবচেয়ে খারাপ লোকদেরকে নিয়ে তাদের এই পদে দিয়েছে।

এ সময়, খালেদা জিয়াকে আটকে রাখায় সরকারের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ১৭ মাস ধরে খালেদা জিয়াকে অবৈধভাবে বন্দী করে রেখেছে সরকার। তাকে সুচিকিৎসা দিচ্ছে না। বৈধভাবে একাধিকবার জামিন চেয়েছি। কিন্তু সরকার বার বার আদালতকে বাধা দিচ্ছে, যাতে খালেদা জিয়া বের হতে না পারেন।

Manual6 Ad Code

সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিন। সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। না হলে দেশের জনগণের কাছে আপনাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code