আ’লীগের প্রতিক্রিয়া আগে থেকেই তৈরি ছিল : ফখরুল

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৬

আ’লীগের প্রতিক্রিয়া আগে থেকেই তৈরি ছিল : ফখরুল

Manual1 Ad Code

download-1

সুরমা মেইল ডেস্ক :: নির্বাচন কমিশন (ইসি) গঠন ও শক্তিশালীকরণে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রস্তাবনার পর আওয়ামী লীগের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া দেয়া হয়েছে তা আগে থেকেই তৈরি করা ছিল বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে রাজধানীর কচি কাঁচা মিলনায়তনে বিপ্লব ও সংহতি দিবস এবং জিয়া আমার চেতনা স্মরণিকার মোড়ক উন্মোচন শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জিয়া নাগরিক ফোরাম-জিনাফ আলোচনা সভার আয়োজন করে।

Manual1 Ad Code

মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসনের বক্তব্য শেষ হয়েছে আর সাথে সাথেই তারা (আ.লীগ) নাকোচ করেছে, প্রত্যাক্ষাণ করেছে। অবস্থাদৃষ্টি মনে হয় তাদের প্রতিক্রিয়া আগেই তৈরি ছিল।

Manual3 Ad Code

তিনি বলেন, তাদের প্রতিক্রিয়ার ভাষা থেকে বুঝা যায় এটা আগে থেকেই তৈরি ছিল। এমনভাবে তৈরি করে রাখা হয়েছিল যে বক্তব্যের পরই তারা প্রত্যাক্ষাণ করবে।

৭ নভেম্বরে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটাই ইতিহাসের সত্য। বিতর্ক করে কি হবে। আওয়ামী লীগের একটাই লক্ষ্য তারা ক্ষমতায় বসে থাকতে চায়, তা যেভাবেই হোক।

খালেদা জিয়ার প্রস্তাবনা পুরোটা মানতে হবে সেটা বলা হয়নি উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়ার প্রস্তাবের উপর ভিত্তি করে সকল দলের সাথে আলোচনা শুরু করতে হবে। স্বাধীন নির্বাচন কমিশন ছাড়া কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। অতীতেও হয়নি। যদি কল্যাণ চান তাহলে সব দলের সঙ্গে আলোচনা করতে হবে।

প্রস্তাবের পক্ষে ঐক্যমত গড়ে তুলে জনমত সৃষ্টি করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual1 Ad Code

জিনাফের সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, উপদেষ্টা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code