আ’লীগ অধীনেই আগামী জাতীয় নির্বাচন : বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৭

আ’লীগ অধীনেই আগামী জাতীয় নির্বাচন : বাণিজ্যমন্ত্রী

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনেই আগামি সংসদ  নির্বাচন হবে। বিএনপি’র নতুন কোনো প্রস্তাবে লাভ হবে না। বললেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

Manual5 Ad Code

মঙ্গলবার  সকালে রাজধানীর বকশিবাজারে নবকুমার  ইনস্টিটিউটে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এসময় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। ৬৯’র গণঅভ্যুত্থানে শহীদ মতিউরের স্মরণে এ সভার আয়োজন করা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নকে বিএনপি বাধাগ্রস্ত করছে। জ্বালাও-পোড়াও আন্দোলনের মধ্যমে তারা  অর্থনীতিকে ধ্বংস করতে চেয়েছে। কিন্তু সরকারের দৃঢ় সিদ্ধান্তে দেশের অর্থনীতি আগের চেয়ে আরো সমৃদ্ধ হয়েছে।

Manual4 Ad Code

তোফায়েল বলেন,  বাংলাদেশ অর্থনীতিতে সমৃদ্ধশালী রাষ্ট্র হওয়ায় দেশে-বিদেশে খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ব্যাংকের রেমিটেন্স ও তৈরি পোশাক খাতের  রপ্তানি বেড়েছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সব স্বপ্ন বাস্তবায়ন করছেন। তাছাড়া বাংলাদেশ অর্থনীতিতে  বিশ্বের রোল মডেল।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code